লঘুকথা হিন্দি সাহিত্যে সবচেয়ে বেশি পাঠ্য বিষয়। লঘুই হল লঘুকথার বিশেষত্ব।

লঘুকথা হিন্দি সাহিত্যে সবচেয়ে বেশি পাঠ্য বিষয়। লঘুই হল লঘুকথার বিশেষত্ব। যেখানে অল্প বাক্যের মাধ্যমে জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়। লঘুকথা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সহজ সরল ভাষায় আমাদের জীবন দর্শন করিয়ে দেয়। অনেকের মতে বরণীয় লেখক ‘ভারতেন্দু হরিশ্চন্দ্র’, ‘পণ্ডিত মাধোব রাও সাপ্রে’ প্রথম লঘুকথা লেখেন । হিন্দিতে প্রায় ষাটের দশক থেকে লঘুকথা লেখা শুরু হয়েছে, কিন্তু বাংলায় সেই মতো লঘুকথা নিয়ে অনুবাদের তেমন কোন কাজ হয়নি। ‘বিশ্ব লঘুকথা’ বইটিতে সারা বিশ্বের হিন্দি লঘুকথার বাংলা অনুবাদ আছে, বাংলা সাহিত্যে এটি একটি ইতিহাস রচিত হলো । ছোট ছোট বার্তাবহ গল্প গুলো না পড়লে জানাই যাবে না লঘুকথা কিভাবে সাহিত্যের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।

অনুবাদক যেহেতু দুই ভাষার সেতু বন্ধনের কাজ করে, লেখিকা বেবী কারফরমা সেই সেতু বন্ধনের কাজই করে চলেছেন নীরবে । আগে বাংলায় বলাই চাঁদ মুখোপাধ্যায়, তারাপদ রায় প্রমুখরা অণুগল্প লিখেছেন এখনও লেখা হয়, কিন্তু অণুগল্পের হিন্দি অনুবাদ খুব একটা হয়নি। লেখিকা ও অনুবাদক বেবী কারফরমা সেই কাজও শুরু করে দিয়েছেন। প্রচার বিমুখ এই লেখিকা বাংলা সাহিত্যে এক মাইল স্টোন স্থাপন করতে চলেছেন কারণ তাঁর আগামী কিছু রচনার মাধ্যমে।
লেখিকা .. বেবী কারফরমা
প্রকাশিত অন্যান্য গ্রন্থ …মৌলিক গ্রন্থ- ১)‘আলোর দিশারি রামমোহন’, ২)‘১২ আশ্বিন সাগরপক্ষে’।
সম্পাদনায় ৩)‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’ (নির্বাচিত কবিতা সংকলন), ৪) ‘নির্বাচিত সমকালীন ছোটগল্প’, ৫) ‘স্বপ্নের কনভয় গল্প সংকলন’ , নুবাদ ৬) ‘বিশ্ব হিন্দি লঘুকথা সংগ্রহ’ (প্রকাশক- ভাষা সংসদ)(সদ্য মুক্তিপ্রাপ্ত)

