নিউজ ডেস্ক : বাঙালির ভাই ফোটার পুণ্য তিথিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল নিজের হাতে দলের ছোট বড় কর্মী ভাইদের কপালে ভাই ফোটা দেন পরম স্নেহের ছোয়ায়। এমনকি তার মমতাময়ী স্নেহের ছোয়া থেকে বাদ যাননি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের প্রথম সারির নেতারাও। এদিনের অনুষ্ঠান এক কথায় এক অনাবিল ঘরোয়া ভাই ফোটার অনুষ্ঠানে পরিণত হয়। তবে অনুষ্ঠানে প্রথম থেকেই বর্তমান কোভিদ ১৯ বিধি মণ হয়। ভাই ফোটার অনুষ্ঠানের মাঝে অগ্নিমিত্রা পল আমাদের তার শুভেচ্ছা বার্তায় রাজ্যের সকল ভাই ও দাদাদের প্রতি তার দীর্ঘ ও সুস্থ জীবনের প্রাথনা জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.