২০১৮ সিএসসি তালিকাভুক্ত প্রার্থীদের প্রতি অবিচারের অভিযোগ
সঞ্জয় মুখার্জী, কলকাতা :: বিগত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্থায়ী ও পূর্ণ সময়ের অধ্যাপকের (UGC নির্ধারিত ) তীব্র সংকট থাকলেও পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে না বলে অভিয্যগ। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ আনেন ২০১৮ কলেজ সার্ভিসে কমিশনের মেধা তালিকা ভুক্ত সংগঠনের সম্পাদক শ্রী হিমাদ্রি মন্ডল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান যে নেট/সেট, এম ফিল , পি এইচ ডি এবং পোস্ট ডক্টরেট থাকা ও যোগ্যতার যাবতীয় পরীক্ষা দিয়ে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় নাম থেকেও আমরা এখনো নিয়োগ পাই নি। এই রাজ্যে বহু কলেজ রয়েছে যেখানে একজনও স্থায়ী শিক্ষক নেই। তিনি আরো জানান যে এই রাজ্যে বেশিরভাগ কলেজেই বহূ বিভাগ রয়েছে যেখানে এক জন বা দুজন স্থায়ী অধ্যাপক ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন। অন্যদিকে বর্তমান সরকার এই সকল কলেজ নিযুক্ত বিপুল সংখ্যক প্রায় ১৫০০০ স্থায়ী ও অতিথি শিক্ষককে রাজ্য পোষিত কলেজ শিক্ষক (SACT) হিসেবে ৬০ বছর পর্যন্ত স্থায়ী করন করেছে, যাদের নিয়োগ অধিকাংশ ক্ষেত্রে নিয়ম মেনে হয় নি (WB GOVT ) বলে তিনি জানান। এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান যে বর্তমানে সরকার কলেজগুলিতে আগামী দিনেও স্থায়ী পদের অধ্যাপকের বদলে অস্থায়ী বা আংশিক সময়ের SACT দিয়েই কলেজের উচ্চ শিক্ষা কে এগিয়ে নিয়ে যেতে চান। সংগঠনের বক্তব্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে UGC বিগত ২০১৯ সালের ২২ শে অক্টোবর দেয়া এক নির্দেশিকায় জানায় যে ভারতের সমস্ত রাজ্যের কলেজগুলির জন্য আগামী ছয় মাসের মধ্যে স্থায়ী শিক্ষক (সহকারী অধ্যাপক) নিয়োগ করতে হবে UGC –DO NO. 1-14/2019 (CPP-II)। এখানে উল্লেখ করা যেতে পারে এ বিষয়ে এই রাজ্যের কলেজ গুলোতে ২০১৮ সাল থেকেই CBCS পদ্ধতি মেনে পড়াশোনা শুরু হলেও CBCS এর নিয়মনুয়াই UGC পদ্ধতি অনুসারে স্থায়ী শিক্ষক নিয়ক করা হয়নি। যার ফল স্বরুপ আজও মেধাতালিকায় থাকা কয়েকশো প্রার্থী তাঁদের নিয়োগ পাননি। এই রকম এক অনিশ্চিত পরিস্থিতির সন্ধিখনে দাঁড়িয়ে ২০১৮ CSC মেধাতালিকা ভুক্ত প্রার্থীরা বর্তমান রাজ্য সরকারের কাছে বর্তমান করোনা পরিস্থিতে ইউজিসির সুপারিশ মোতাবেক WBCSC ( Advt No. 1/2018) বিজ্ঞপ্তির মাধ্যমে সকল বিষয়ের মেধা তালিকার মেয়াদ সমান ভাবে বর্ধিত করার দাবি জানাচ্ছে । তাঁদের দ্বিতীয় দাবি WBCSC (Advt No. 1/2018) মেধাতালিকা ভুক্ত সকল প্রার্থীদের দ্রুত CSC র মাধ্যমে স্থায়ী অধ্যাপক হিসেবে নিয়োগ করতে হবে ।
Leave a Reply
You must be logged in to post a comment.