২০২৬ সালে সরাসরি দেখানো হবে ভারতের টি-২০ সিরিজ, আয়ারল্যান্ড সফরের সম্প্রচার স্বত্ব পেল সোনি
নিউজ ডেস্ক :: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। ২০২৬ সালে ভারতের আয়ারল্যান্ড সফরের একচেটিয়া টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে Sony Pictures Networks India (SPNI), এর ফলে ভারতের আয়ারল্যান্ড সফরের দুটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার করবে Sony Sport।
এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল সোনি। ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের জন্য থাকবে বিশ্বমানের সম্প্রচার, বিশেষজ্ঞ বিশ্লেষণ, বহুভাষিক ধারাভাষ্য এবং উন্নত ডিজিটাল ভিউয়িং অভিজ্ঞতা।
ভারতীয় দলটির নেতৃত্বে থাকবেন শ্রেয়াস ইয়ের এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিলক ভার্মা । দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় ঘটেছে।
এসপিএনআই-এর চিফ রেভিনিউ অফিসার ও স্পোর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান রাজেশ কৌল বলেন, “ভারতীয় ক্রিকেট কোটি কোটি দর্শককে একসূত্রে বেঁধে রাখে। আয়ারল্যান্ড সফরকে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভের মাধ্যমে একচেটিয়াভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। এই অধিগ্রহণ সারা বছর ধরে উচ্চমানের ক্রিকেট সম্প্রচারের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”
অন্যদিকে,ক্রিকেট আয়ারল্যান্ড এর সিইও সারাহ কানে বলেন, “ভারতে লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর কাছে এই সিরিজ পৌঁছে দিতে এসপিএনআই-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ২০২২ সালে ভারতের সফর আয়ারল্যান্ডে আয়োজিত সর্বাধিক দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছিল। এবারও সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার আশা করছি।”
সোনি কর্তৃপক্ষের দাবি, এই অধিগ্রহণ তাদের ক্রমবর্ধমান ক্রীড়া সম্প্রচার পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে এবং ভারতীয় দর্শকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের আকর্ষণীয় মুহূর্তগুলো আরও সহজলভ্য করে তুলবে। ভারতের আয়ারল্যান্ড সফরের প্রতিটি বল, বাউন্ডারি ও উইকেট উপভোগ করা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সনি লিভের পর্দায়।
Leave a Reply
You must be logged in to post a comment.