প্রিন্সেপ ঘাটে ভক্তি ও সংস্কৃতির মিলনমেলা ‘মর্নিং অব ভক্তি’
কলকাতা: ভক্তি, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সমাবেশের সাক্ষী থাকল কলকাতার প্রিন্সেপ ঘাট। ইসকন কলকাতার প্রিন্সেপ ঘাট ভক্তি বৃক্ষ (বলদেব গ্রুপ)-এর উদ্যোগে এবং রূপা-র সহযোগিতায় আয়োজিত হয় ‘মর্নিং অব ভক্তি – আ ডে অব ডিভোশন, কীর্তন অ্যান্ড কৃপা’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে জপ, হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত, বৃন্দা গার্ডেনের শিশু ও ভক্তদের সাংস্কৃতিক পরিবেশনা, দীপদান এবং গঙ্গা আরতির মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা ভক্তি ও ইতিবাচকতার আবহে দিনটি উপভোগ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গঙ্গার বুকে নৌকায় হরিনাম সংকীর্তন। গঙ্গার জলরাশির মাঝে ভক্তিমূলক এই আয়োজন অংশ- গ্রহণকারীদের এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে এবং ভারতের সমৃদ্ধ ভক্তি-পরম্পরাকে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকনের বিশিষ্ট আধ্যাত্মিক নেতা ও ভক্তবৃন্দ, তাঁদের মধ্যে ছিলেন এইচজি মোহন গোবিন্দ প্রভুজি (বলদেব গ্রুপের সার্কেল সার্ভেন্ট লিডার), এইচজি লীলা বিহারিণী মাতাজি, এইচজি দীনতারণ দাস প্রভুজি, এইচজি ইন্দিরা সখী ডিডি মাতাজি, অতুল প্রভুজি, প্রদীপ প্রভুজি, কুমকুম মাতাজি সহ অন্যান্য ভক্তবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের কুঞ্জবিহারী আগরওয়াল, শ্রী সিমেন্টের হরি মোহন বাঙ্গুর এবং মালদ্বীপ প্রজাতন্ত্রের কলকাতাস্থ অনারারি কনসাল রামকৃষ্ণ জয়সওয়াল।
অনুষ্ঠান সম্পর্কে অতুল প্রভুজি বলেন, “ভক্তি, একতা ও সম্প্রীতির এই উৎসবকে সফল করে তুলতে যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।” ভক্তি, সম্প্রীতি ও সমাজসেবার চিরন্তন মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মনে গভীর প্রেরণা জাগিয়ে তোলে।
Leave a Reply
You must be logged in to post a comment.