নারী সমতা ও ক্ষমতায়নের প্রচারে কিংবদন্তি ফুটবলার বেকহ্যামের উদ্যোগ

নিউজ ডেস্ক :: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখার সময়, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম মাঠে ক্রিকেটারদের উৎসাহ দিচ্ছেন। স্টেডিয়ামে আসার আগে, তিনি গুজরাতে শিশু এবং কিশোর-কিশোরীদের সাথে দেখা করেন। এঁরা সবাই তাদের সমাজে উন্নতি এবং উদ্ভাবন নিয়ে আসছেন। রিংকু প্রবিভাই (Rinku Pravibhai) এই রকমই একজন মহিলা যিনি অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে তাঁর স্বপ্নকে সার্থক করার চেষ্টা করছেন। বেকহ্যাম রিংকুর সাথেও দেখা করেন।

“একজন মেয়ের বাবা হিসাবে, আমি রিংকু এবং অন্যান্য অল্পবয়সী মেয়েদের সাথে দেখা করতে পেরে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। এঁনারা সকলে সমাজে উন্নতি আনার জন্য লড়াই করছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন,” বেকহ্যাম, ইউনিসেফের “গুডউইল অ্যাম্বাসেডর” একথা জানান। এই খ্যাতনামা ফুটবলার ভারতে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ইউনিসেফের যৌথ সহযোগিতায় এই কর্মকাণ্ড উদযাপন করছেন।
একুশ বছর বয়সী রিংকু প্রবিভাই ছয় বছর আগে তার বিয়ে বন্ধ করেছিলেন। পরিবার তাঁকে স্কুলের পড়া ছেড়ে বিয়ে করার জন্য চাপ দেয়। ইউনিসেফ-সমর্থিত ‘যুবতী মেয়েদের’ গ্রুপে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি জানার পর, তিনি একজন সমাজকর্মীর কাছে তার দুর্দশার কথা জানান এবং নিজের বিয়ে বন্ধ করেন। আজ, রিংকু গুজরাটের বানাসকান্থা (Banaskantha) জেলায় নার্সের প্রশিক্ষণ নিচ্ছেন।”যেসব মেয়েরা পঠনপাঠন শেষ করে তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে চায় তাদের কাছে রিংকু একটি রোল মডেল,” বলে জানান ফুটবলার বেকহ্যাম ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেকহ্যাম কিংবদন্তি ক্রিকেটার ও ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাষ্ট্রদূত (UNICEF Regional Ambassador for South Asia) শচীন তেনডুলকর শিশুদের সাথে যোগ দেন। এঁনারা মেয়েদের এবং ছেলেদের জন্য #BeAChampion-এ খেলাধুলা এবং জীবনে যাতে ছেলেমেয়ে নিৰ্বিশেষে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য এই প্রচারে ভাগ নিয়েছেন। “মেয়েদের তাদের স্বপ্ন উপলব্ধি করতে খেলাধুলার একটি শক্তিশালী মাধ্যম। শিশুদের জন্য খেলার মাঠ সমান সুযোগের ব্যবস্থা করতে পারে,” তিনি বলেন। ভারতে চার দিনের সফরের সময় বেকহ্যাম দেখেছেন কীভাবে ভারত সরকারের অংশীদারিত্বে ইউনিসেফ-সমর্থিত প্রোগ্রামগুলি মেয়েদের এবং মহিলাদের জন্য সুযোগ তৈরি করছে। বাল্যবিবাহ এবং শিশুশ্রমকে প্রতিরোধ করে শিশুদেরকে তাদের স্কুলে পড়া চালিয়ে যেতে সাহায্য করেন এমন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী এবং সরকারি কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন।

“বেকহ্যামের ভারত সফর প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ এবং অধিকারের গুরুত্বের বার্তাটিকে পৌঁছে দিচ্ছে। তার সফর ইউনিসেফ-এর মিশনকে শক্তিশালী করে,” বলেছেন ইউনিসেফের ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে (UNICEF India Representative Cynthia McCaffrey)।
কোভিড-১৯ মহামারী দক্ষিণ এশিয়ায় লিঙ্গ বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধি, বাল্যবিবাহ এবং বেতনের কাজ এবং কর্মসংস্থানের ক্ষতি, মেয়ে এবং নারীদের বিশেষ ভাবে প্রভাবিত করেছে।