প্রিয়া সিনেমা হলে হয়ে গেল পরিচালক নির্মল চক্রবর্তীর বহু প্রতীক্ষিত সিনেমার প্রিমিয়ার।

নিউজ ডেস্ক ::: গত শুক্রবার দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে হয়ে গেল পরিচালক নির্মল চক্রবর্তীর বহু প্রতীক্ষিত সিনেমার প্রিমিয়ার।
নির্মল চক্রবর্তীর পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেল নতুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাংলা ছায়াছবি “দত্তা”।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত সহ আরো অনেকে।

আর এদিন ছবির এই স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, শিবপ্রসাদ মুখার্জী সহ আরো অনেক বিশিষ্ট তারকারা।
প্রভাত রায় নিবেদিত ও “ভাবনা আজ ও কাল” প্রযোজিত দত্তা আজ থেকে আপনাদের কাছের সিনেমা হলে প্রদর্শিত হবে।

পরিচালক নির্মল চক্রবর্তী তার এই সিনেমা হলে গিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন।
photography rajib mukherjee