শ্রদ্ধার সঙ্গে আজও স্বরণ করা হয় সেদিনের নিহতদের

সুজিত দত্ত :: আজ কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ দিবস পালন করা হবে পশ্চিম বর্ধমান জেলার বাসুদেব পুর গ্রামে। ১৯৯৮ সালে তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস গোস্বামী বাসুদেবপুর গ্রামে খুন হবার পর ওই গ্রামে ১০৪ টি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ৪ জন কে খুন করা হয়।সেই থেকেই ডিসেম্বরের ১২ তারিখ দিনটি কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকে শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।এলাকার মানুষের অভিযোগ বাসুদেবপুর গ্রামে শহীদ দিবস পালন করা হলেও শহীদ পরিবার এবং এলাকার কোনো উন্নয়ন এ যাবৎ কাল পর্যন্ত কিছুই করা হয়নি।
তৎকালীন বিরোধী দল নেত্রী তথা বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাই এলেও ওনার মুখে বাসুদেবপুরের নাম কখনো শোনা যায়নি বলে ক্ষোভ এলাকার বাসিন্দাদের।মুখ্য মন্ত্রীর কাছে তাদের আবেদন যাতে করে এলাকায় উন্নয়ন হয় তার জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় নির্দেশ বা নজরের ব্যবস্থা যেন এখনই করা হয় । শুধু তাই নোই এলাকা বাসীর আবেদন যাতে সে দিনের সেই ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর পাশেও যেন বর্তমান সরকার তাদের সাধ্যমতো সাহায্য করে। এই এক রাষ্ আক্ষেপ ও আসা নিয়ে আজও কাঁকসা ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দারা বেঁচে আছেন। তারা প্রতিবছর নিয়মিত ভাবে তাদের আজকের এই পুণ্য দিনটিকে নিজেদের মতো করে স্বরণ করে আসছেন।