বিজয়া সম্মেলনী আয়োজনে ভোগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটি

নিউজ ডেস্ক ::: ভোগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে দুর্গাপুরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবক এবং সোসাইটির চেয়ারম্যান তরুণ রায় , সভাপতি পূর্ণেন্দু পাণ্ডা, সম্পাদিকা শর্মিতা পাণ্ডা, উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবি রঞ্জিত গুহ, অসীম সাহা, পঙ্কজ কর্মকার প্রমুখ।

সোসাইটির চেয়ারম্যান তরুণ রায় তার বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘ভোগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটি সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ দুর্গাপুর মহকুমা জুড়ে করে থাকে। এই মেমোরিয়াল সোসাইটি কর্মকান্ড দিকে দিকে আরও ছাড়িয়ে পড়বে এই আশা রাখি। “বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু গড়ে ওঠে” ঠিক তেমনি এই ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটিও এক দিন বৃহৎ আকার ধারণ করবেই এই আত্মপত্রয় আমাদের আছে। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক রানা সরকার। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।