বাংলা ছবি “গোয়েন্দা ঋজু”

১০ মার্চ কলকাতা প্রেসক্লাবে বাংলা সিনেমা গোয়েন্দা রিজুর পোস্টার ও টেলার লঞ্চ হয়ে গেল। ছবিটির পরিচালক ও প্রযোজক মহুয়া চক্রবর্তী। এই বাংলা সিনেমাটি মূলত এক গোয়েন্দা গল্প। শুটিং পর্ব উত্তরবঙ্গে। একটিমাত্র টাইটেল সংগীত আছে। ছবির গল্পে গোয়েন্দা ঋজু উত্তরবঙ্গের বাসিন্দা, নিজেকে গোয়েন্দা বলতেই পছন্দ করেন তিনি। অর্থাৎ সত্যান্বেষী। ঘটনাচক্রে দুই মহিলাকে পাহাড় ও জঙ্গল ঘুরিয়ে দেখার দায়িত্ব পান গল্পের নায়ক । জঙ্গলে সফর করার সময় তিন জনে চরম বিপদে পড়ে যায়। এখান থেকেই গল্পের টানটান রহস্য। ঋজু গোয়েন্দা কি পারবে রহস্য ভেদ করে সমস্যার সমাধান করে দুই মহিলা টুরিস্ট কে নিয়ে ফিরতে।
এই তিনজনের কি হলো? সত্যান্বেষী গোয়েন্দা কি করল? এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ২৪ শে মার্চ পর্যন্ত, আপনার প্রিয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে “রিজু গোয়েন্দা” অভিনয়ে , সাত্যকি চক্রবর্তী, লিজা, টনিমা, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবাশীষ গাঙ্গুলী, প্রদীপ ভাস্কর, দয়ালচাঁদ চক্রবর্তী, প্রদীপ ধর, আরো অনেকে।
ছবির পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের অনুরোধ বাংলা ছবি দেখুন।

রাজীব মুখোপাধ্যায়
Leave a Reply
You must be logged in to post a comment.