বাংলার প্রথম সুরিয়েলিস্টিক আধুনিক বাংলা গান ” বিষাক্ত প্রেম “
নিউজডেস্ক :: জিমি হেন্ডরিক্স বলেছেন, ” সঙ্গীত একটি নিরাপদ নেশা।”
” বিষাক্ত প্রেম” বাংলার প্রথম সুরিয়েলিস্টিক আধুনিক বাংলা গান। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৌশানী ঘোষ। গানটি লিখেছেন অভিষেক কুন্ডু। সুর যৌথভাবে দিয়েছেন অভিষেক কুন্ডু এবং কৌশানী ঘোষ। সঙ্গীত প্রযোজনায় দেবব্রত মজুমদার।
শিল্পী মনে করেন সঙ্গীত এমন একটি নেশা যা মানুষের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলে এবং নিজেকে নতুন করে জানতে ও বুঝতে সাহায্য করে। সেই ভাবনা নিয়ে কৌশানী বাংলায় প্রথম গথিক পপ জনরা এর ওপর কাজ করলেন, এই জনরায় বাংলায় খুব কম কাজ হয়েছে। বিষাক্ত প্রেম সেই খালি জায়গাটি পূর্ণ করবে। গানটি ডিজিটালি রিলিজ করা হয়েছে ৯ই মার্চ ২০২১ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে।
এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সঙ্গীতকে আলাদাভাবে মাত্রা দেবার জন্য ভিডিওতে বিশেষ করে নজর দেওয়া হয়েছে।
মিউজিক ভিডিওটিতে গুড এবং ইভল স্পিরিট নিয়ে দেখানো হয়েছে ভিজুয়্যাল এফেক্টের দ্বারা। ভরপুর নতুন টেকনোলজির ব্যবহার করেছেন গানটিতে ডিরেক্টর, এডিটর এবং ভিজুয়্যাল এফেক্ট আর্টিস্ট অভিষেক কুন্ডু। অভিনয় করেছেন শিল্পী নিজে। সিনেমাটোগ্রাফিতে অলোক মাইতি এবং স্পেশাল এফেক্টস আর মেক আপে শ্রেয়া রয়। গানটির কিছু অংশ শুটিং হয়েছে বেলগাছিয়া রাজবাড়ীতে। শিল্পী মনে করছেন গানটি স্বতন্ত্র বাংলা আধুনিক গানের জগতে একটা নতুন ট্রেন্ড সেট করবে।
Leave a Reply
You must be logged in to post a comment.