নতুন অনার 90 5G, রয়েছে অসামান্য 200 MP প্রাইমারি ক্যামেরা যা স্মার্টফোন ফটোগ্রাফি এবং ডিসপ্লে প্রযুক্তিতে অসাধারণ

কলকাতা ::: বিস্বস্ত সল্যুশন প্রোভাইডার এইচটেক সম্প্রতি ভারতে তার নতুন স্মার্টফোন অনার 90 5G লঞ্চ করার ঘোষণা করেছে৷ অনার 90 5G AI ভ্লগ মাস্টার এবং 3840 Hz PWM ডিমিং টেকনোলজি সহ ইন্ডাস্ট্রি-লিডিং কোয়াড-কার্ভড ফ্লোটিং ডিসপ্লে সমন্বিত একটি অত্যাশ্চর্য 200MP মেন ক্যামেরার সাথে আসে ও একটি গ্রাউন্ডব্রেকিং হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারকে একটি ডিভাইসে প্যাক করে অলওয়েজ-অন-জেনারেশনকে পার্সোনালাইজ্ড এক্সপিরিয়েন্সের সাথে সাথে মানবকেন্দ্রিক সল্যুশনও দেয়।
এই লঞ্চ সম্পর্কে এইচটেকের সিইও শ্রী মাধব শেঠ বলেন, “আমরা এইচটেক-এ, ভারতীয় গ্রাহকদের কাছে একটি শক্তিশালী ব্র্যান্ডকে ফিরিয়ে এনে ও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করতে পেরে আনন্দিত, যেটির আধুনিক প্রযুক্তি এবং একটি স্বনির্ভর ইকোসিস্টেম রয়েছে৷ শীর্ষস্থানীয় প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের ক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিয়ে, অনার ক্রমাগত ডিসপ্লে টেকনোলজি, ব্যাটারি টেকনোলজি সফ্টওয়্যার এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে উদ্ভাবন আনার জন্য তার শক্তিশালী R&D ক্ষমতা অনুযায়ী কাজ করে চলেছে। অনার-এর শক্তিশালী নেটওয়ার্ক এবং ভ্যালু চেনকে কাজে লাগিয়ে, আমরা অনার 90 5G লঞ্চের মাধ্যমে ভারতে আমাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করছি।
একটি আল্ট্রা-ক্লিয়ার 200 MP ক্যামেরা, এআই ভ্লগ মাস্টার এবং জিরো রিস্ক আই-কমফোর্ট ডিসপ্লে সহ অত্যাধুনিক এআই টেকনোলজি এবং বেস্ট-ইন-ক্লাস ইনোভেশন নিয়ে গর্বিত, এই হ্যান্ডসেটটি স্মার্টফোন ফটোগ্রাফি এবং ডিসপ্লে প্রযুক্তিতে একটি বিপ্লবের সূচনা করে। এটি উন্নত টেকনোলজি এবং অত্যাধুনিক ডিজাইনের একটি সংমিশ্রণ যা সত্যিকারের পার্সোনালাইজ্ড এক্সপিরিয়েন্স দেয়। এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সাথে সাথে, আমরা নিশ্চিত যে ভারতীয় ব্যবহারকারীরা অনারের এই ব্যতিক্রমী প্রোডাক্টগুলিকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে।”

এই কোলাবোরেশন সম্পর্কে রঞ্জিত বাবু, ডিরেক্টর, ওয়্যারলেস অ্যান্ড টিভি, অ্যামাজন ইন্ডিয়া, বলেন, “অ্যামাজনে আমরা, এইচটেক-এর মাধ্যমে ভারতে অনার-এর প্রত্যাবর্তন দেখে সত্যিই রোমাঞ্চিত, এবং আমরা নিশ্চিত যে অনার 90 তার সেগমেন্টের স্মার্টফোনের মধ্যে অগ্রণী হবে যা অনার টেককে ভারতে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হতে সাহায্য করবে৷ শক্তিশালী পারফর্মেন্স, স্লিক ডিজাইন, এবং একটি অদ্বিতীয় ক্যামেরা সেটআপ-এর সাথে আমরা নিশ্চিত যে অনার 90 ইন্ডাস্ট্রিতে আন্দোলন সৃষ্টি করবে। আজকের লঞ্চের সাথে, আমরা এই উৎসবের মরসুমে ভারতের প্রিয় অনলাইন ই-কমার্স ডেস্টিনেশন হিসাবে আমাদের নির্বাচনকে আরও শক্তিশালী করে তুলছি।”
শক্তিশালী এবং বহুমুখী মাল্টি-ক্যামেরা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ নতুন ট্রিপল ক্যামেরা সিস্টেমে 1/1.4-ইঞ্চি সেন্সর সহ একটি 200 MP মেন ক্যামেরা রয়েছে, যা ক্ল্যারিটি, HDR কেপেবিলিটি এবং লো লাইট পারফর্মেন্সের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেখিয়ে অসামান্য ফটোগ্রাফিক অভিজ্ঞতা দেয়। ট্রিপল ক্যামেরাতে 12MP আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরার সাথে একটি 112° ফিল্ড অফ ভিউ এবং একটি 2MP ডেপ্থ ক্যামেরা রয়েছে যা ক্যামেরাকে নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করতে সহায়তা করে। এই ক্যামেরাটি মাল্টি-ফ্রেম ফিউশন, নয়েজ রিডাকশন অ্যালগরিদম এবং লাইট-ক্যাপচারিং পারফর্মেন্স দিতে পিক্সেল বিনিং-এর সাপোর্ট সহ আসে যা বড় 2.24µm পিক্সেল (16-ইন-1) এর সমতুল্য। 200 MP মেন ক্যামেরাটি অসামান্য হাই ডাইনামিক রেঞ্জ (HDR) ফটো এবং লো লাইতেও ডিটেল্ড ও উজ্জ্বল শট ক্যাপচার করে এবং প্রতিটি শটকে যতটা সম্ভব প্রাণবন্ত করে তোলে। সামনের দিকে অনার 90 তে একটি 50 MP ক্যামেরা রয়েছে যা নির্ভুল ডিটেল সহ দারুন সেলফি তুলতে সাহায্য করে। নতুন পোর্ট্রেট মোডের সাথে, ব্যবহারকারীরা অনায়াসে ব্যতিক্রমী পোর্ট্রেট তৈরি করতে পারে যা মুখের ফিচার, ত্বকের সঠিক রং এবং একটি অথেন্টিক বোকে এফেক্ট তৈরি করে যা স্বাভাবিকভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টে ব্লেন্ড করে। ফটোগ্রাফারদের আরও বেশি নমনীয়তা দেওয়ার জন্য, পোর্ট্রেট মোড ব্যবহারকারীদের 2X জুমে ছবি তোলার সুবিধা দেয় যা ফ্রেমে সাবজেক্টকে আরও ভালভাবে হাইলাইট করে। এছাড়াও, স্মার্টফোনটি তিনটি ক্যামেরা থেকেই 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং করার জন্য প্রসেসরের বিপুল শক্তিকে কাজে লাগায় – 200 MP মেন ক্যামেরা, 12 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 MP সেলফি ক্যামেরা।

অনার 90 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) -এর সাথে আসে যা ভ্লগারদের ওয়ার্কফ্লোকে স্ট্রীমলাইন করতে সাহায্য করতে। এটি অডিও ডিনয়েজ করতে সাহায্য করে, ভিডিও মোড রেকমেন্ড করে এবং একটি AI ভ্লগ অ্যাসিস্টেন্টের সাথে আসে যা ব্যবহারকারীদের মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া-রেডি 15-সেকেন্ডের ভিডিও তৈরি করার সুবিধা দেয়৷ এছাড়াও, 20dB-এর সিগন্যাল-টু-নয়েজ রেশিও সহ ওমনিডিরেকশনাল নয়েজ রিডাকশনের সাথে, ব্যবহারকারীরা সলিড এবং ক্লিয়ার হিউম্যান ভয়েস ক্যাপচার করতে পারেন ও এবং আশেপাশের শব্দ রেকর্ড হয়না, যা একটি প্রফেশনাল রেকর্ডারের সমতুল্য।
একটি 6.7-ইঞ্চি কোয়াড-কার্ভড ফ্লোটিং ডিসপ্লের সাথে অনার 90 2664 x 1200 এর হাই রেজোলিউশন, 100% DCI-P3 কালার গ্যামাট এবং 1.07 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে। এই ডিসপ্লে ভিজ্যুয়াল কন্টেন্টকে প্রাণবন্ত করে তোলে। ডিসপ্লেটি 1600 নিট্স এর সর্বোচ্চ HDR ব্রাইটনেসকে সাপোর্ট করে, যার ফলে ব্যবহারকারীরা উজ্জ্বল আলোতেও স্ক্রীন দেখতে কোনো অসুবিধার সম্মুখীন হন না। স্মুথ পারফর্মেন্সকে সুনিশ্চিত করার জন্য, অনার 90 5G বিশাল স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে আসে- 12GB +512 GB এবং 8+256 GB, যা RAM টার্বো-র সাথে যুক্ত, ও সহজেই অ্যাপগুলোকে কম্প্রেস করে এবং ফিউচার প্রুফ ফ্রিকোয়েন্সির জন্য RAM অ্যালোকেট করে, যা 8GB RAM ভেরিয়েন্টের ক্ষেত্রে 5GB পর্যন্ত এবং 12GB ভেরিয়েন্টের ক্ষেত্রে 7GB। \ অনার 90 5G একটি বিশাল 5000mAh ব্যাটারির সাথে আসে যা অলওয়েজ-অন ইউজারদের ফোনটি সারাদিন ব্যবহার করার সুবিধা দেয়। একটি মাত্র ফুল-চার্জে, স্মার্টফোনটি 19.5 ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও স্ট্রিমিং অফার করে, যা ব্যবহারকারীদের অনেক বেশি সময়ের জন্য বিনোদন দেয়। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 এক্সিলারেটেড এডিশন প্রসেসর দ্বারা চালিত, যা আগের জেনারেশনের তুলনায় 20% ভাল GPU পারফর্মেন্স এবং 30% ভাল AI পারফর্মেন্স দেয়।
অনার 90 5G 18ই সেপ্টেম্বর 2023 থেকে তিনটি রঙে বিক্রির জন্য উপলব্ধ হবে- এমারেল্ড গ্রীন, ডায়মন্ড সিলভার এবং মিডনাইট ব্ল্যাক, এবং অ্যামাজন ও রিটেল চ্যানেল জুড়ে স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসবে 8+256 GB এবং 12+512 GB আর দাম যথাক্রমে 37,999 এবং 39,999 টাকা।