গঙ্গাসাগরের পবিত্র জল পরিষেবা দিতে উদ্যোগী হ’লো ডাক বিভাগ।

এবার থেকে ডাক বিভাগের উদ্যোগে পশ্চিম বঙ্গের গঙ্গাসাগরের পবিত্র গঙ্গাজল পৌঁছে যাবে সমগ্ৰ ভারতবর্ষের আম জনতার কাছে। শুভ সূচনা হলো গুরু পূর্ণিমার দিনে কলকাতা জি পি ও- র শিউলি দি পার্সেল ক্যফেতে।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের পি এম জী এম এম ও বি ডি রিজিয়ন শ্রী অনিল কুমার মহাশয় ও পি এম জী কলকাতা রিজিয়ন শ্রী সঞ্জীব রঞ্জন মহাশয়। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত হেড পোষ্ট অফিস থেকে সংগ্ৰহ করা যাবে এই গঙ্গাসাগরের ২৫০ মি. লি. গঙ্গাজল মাত্র ৩০ টাকার বিনিময়ে। এছাড়া আন্দামানে পোর্ট ব্লেয়ার ও সিকিমে গাংটকেও পাওয়া যাবে। আগেও ডাক বিভাগ গঙ্গোত্রীর গঙ্গাজলের পরিষেবা চালু করেছিল যা আজও বিদ্যমান।

RAJIB MUKHERJEE PHOTOGRAPHY
Leave a Reply
You must be logged in to post a comment.