কোভিড – ১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
ভারতে গত ২৪ ঘন্টায় ৩০ লক্ষ ৭৯ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে। • দেশজুড়ে গত ২৪ ঘন্টায় টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৬০ কোটি ৭৩ লক্ষ টিকা দেওয়া হয়েছে। • ভারতে গত ২৪ ঘন্টায় ৫১ হাজার ৬৬৭ নতুন করে সংক্রমণ হয়েছেন। • ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৬,১২,৮৬৮ ।• সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭।• গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬৪,৫২৭ জন।• পর পর ৪৩ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।• কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৬.৬৬%।• সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ৩.০০%।• পরপর ১৮ দিন দৈনিক সংক্রমিতের হার ৫%র কম౼আজ এই হার ২.৯৮%।কোভিড – ১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য –• ভারতে গত ২৪ ঘন্টায় ৫১ হাজার ৬৬৭ নতুন করে সংক্রমণ হয়েছেন। • ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৬,১২,৮৬৮ ।• সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭।• গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬৪,৫২৭ জন।• পর পর ৪৩ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।• কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৬.৬৬%।• সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ৩.০০%।• পরপর ১৮ দিন দৈনিক সংক্রমিতের হার ৫%র কম౼আজ এই হার ২.৯৮%।এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730357কোভিড – ১৯ টিকাকরণের সর্বশেষ তথ্য – এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকার ৩০ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৪৫০টি টিকার ডোজ সরবরাহ করেছে। সরাসরি রাজ্যের ক্রয় পদ্ধতির মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে টিকা সরবরাহ পদ্ধতির সাহায্যে এই টিকার ডোজ পাঠানো হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অপচয় সহ মোট ২৯ কোটি ৪ লক্ষ ৪ হাজার ২৬৪টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১ কোটি ৫০ লক্ষ ২৮ হাজার ১৮৬টি টিকার ডোজ মজুত রয়েছে। এছাড়াও আগামী তিন দিনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ৪৭ লক্ষ টিকার ডোজ সরবরাহ করা হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730361 কোভিড – ১৯ এর টিকাকরণ : ভ্রান্ত ধারণা বনাম প্রকৃত তথ্যকোভিড-১৯ টিকার জন্য বন্ধ্যাত্বের সম্ভাবনা নেইকোভিডের টিকাকরণের পর বেশিরভাগ মানুষের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি কিন্তু এর অর্থ এই নয় যে টিকার কোনো কার্যকারিতা নেই‘ভারতে খুব শীঘ্রই ৬ রকমের কোভিড-১৯ টিকা আসছে, প্রতি মাসে ৩০-৩৫ কোটি ডোজ আমরা সংগ্রহ করতে পারবো, যার ফলে দৈনিক ১ কোটি মানুষের টিকাকরণ সম্ভব হবে’এনটিএজিআই-এর কার্যনির্বাহী গোষ্ঠীর চেয়ারম্যান ডাঃ এন কে আরোরা কোভিড-১৯এর টিকাকরণ সংক্রান্ত সাধারণ প্রশ্নগুলির উত্তর দিয়েছেনভারতে খুব শীঘ্রই জাইডাস ক্যাডিলার ডিএনএ প্লাজমিড টিকা আসতে চলেছে। বিশ্বে এই ধরণের টিকা এর আগে ব্যবহৃত হয়নি। এছাড়া প্রোটিনের একটি সাব-ইউনিট টিকা౼ বায়োলজিক্যাল ই টিকাও আমরা পেতে চলেছি। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনিজেশন (এনটিওজিআই) কার্যনিবার্হী গোষ্ঠীর চেয়ারম্যান ডাঃ নরেন্দ্র কুমার আরোরা এই তথ্যগুলি জানিয়ে বলেছেন, যে টিকাগুলির কথা উল্লেখ করা হল, সেগুলির পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট আশাব্যাঞ্জক। এই টিকাগুলি সেপ্টেম্বরের মধ্যে এসে যাবে। সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসন নোভাভ্যাক্স সহ মোট ২টি টিকা ভারতে আনতে চলেছে। ভারত বায়োটেক এবং সেরামের উৎপাদন ক্ষমতা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে যথেষ্ট বৃদ্ধি পাবে। এর ফলে দেশে টিকা সরবরাহ বাড়বে। আগস্টে আমরা ৩০-৩৫ কোটি ডোজ পাবো। অর্থাৎ প্রত্যেকদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730364 মান্ডলায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে শ্রী ধর্মেন্দ্র প্রধান যৌথভাবে কোভিড কেয়ার ব্য়বস্থাপনার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ইস্পাত ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মান্ডলায় একটি কোভিড কেয়ার ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী ফগন সিং কুলস্তে এবং মধ্যপ্রদেশের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরী উপস্থিত ছিলেন। এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730334 শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে দিল্লি আইআইটির উদ্ভাবিত কোভিড – ১৯ এর নমুনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিজেন কিটের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে আজ দিল্লি আইআইটির উদ্ভাবিত কোভিড – ১৯ এর নমুনা পরীক্ষার জন্য একটি র্যাপিড অ্যান্টিজেন কিট উদ্বোধন করেছেন। দিল্লি আইআইটির সেন্টার ফর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. হরপাল সিং এর নেতৃত্বে একদল গবেষক এই কিট উদ্ভাবন করেছেন। এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730283পিআইবি -র বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য কেরালা : রাজ্যের তিনটি গ্রামে অত্যন্ত সংক্রামিত ডেল্টা প্লাস ভেরিয়েন্ট কয়েকজন কোভিড – ১৯ রোগীর মধ্যে পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে। পাঠানামিট্টা জেলায় একটি এবং পালাক্কাড় জেলায় ২টি গ্রামে সংক্রমিত কয়েকজনের শরীরে এই ভেরিয়েন্ট পাওয়া গেছে। তামিলনাড়ু : রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কোভিড পরবর্তী জটিলতা দূর করতে সরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ ক্লিনিক তৈরির কথা ঘোষণা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলিতে যাতে ক্লাস শুরু করার যায়, তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কর্ণাটক : রাজ্যে ৪৫ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য টিকাকরণ অভিযান চলছে। দক্ষ মানব সম্পদ, ব্যবসা বান্ধব পরিবেশের জন্য কোভিড সময়কালেও রাজ্য বিদেশী বিনিয়োগকারীদের সব থেকে পছন্দের জায়গা হিসেবে বিবেচিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ : সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরীক্ষার মূল্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা চালু হবে। ইউনিসেফের একটি দল মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির হাতে ২৪০টি অক্সিজেন কনসেনট্রেটর, ২৫টি কনসেনট্রেটর এবং এন৯৫ মাস্ক তুলে দিয়েছে। কোভিড রোগীদের চিকিৎসার জন্য গ্রেস ক্যান্সার ফাউন্ডেশন এই সাহায্য পাঠিয়েছে। মহারাষ্ট্র : রাজ্যে কোভিড মুক্তির হার বর্তমানে ৯৫.৯৩ শতাংশ। অন্যদিকে কোভিড সংক্রমিতদের মৃত্যুর হার ২ শতাংশে পৌঁছেছে। আসাম : সরকার, ১.৩৫ কোটি নাগরিকের টিকাকরণের জন্য ৪৫ দিনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ১৫টি জেলায় ২২০ টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। মেঘালয় : পূর্ব খাসি পার্বত্য জেলা কর্তৃপক্ষ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, দোকানদার এবং কর্মচারীদের কোভিড সংক্রান্ত টিকাকরণের তথ্য সম্বলিত পোস্টার দোকানের বাইরে লাগাতে হবে। রাজ্যে বৃহস্পতিবার নতুন করে ৪২০ জন সংক্রমিত হয়েছেন। ত্রিপুরা : রাজ্যে গত ২৪ ঘন্টায় ৪৩,১৪৫ জনকে টিকা দেওয়ার ফলে মোট ২৩ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ জন সংক্রমিত মারা গেছেন। আর ৩৫৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
CG/CB/SFS June 2021… (946 )