এবার পুজোয় ইমন -এর ‘ইচ্ছে ডানা’
বেঙ্গল এডিটর :: এবার পুজোয় না হওয়া ভালোবাসা এবং ভালোবাসার মানুষের জন্য অপেক্ষার শারদীয় গান নিয়ে এলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।। গানের নাম ‘ইচ্ছে ডানা’। গানটির সুর সৃষ্টি ও ডিজাইনে রয়েছেন নীলাঞ্জন ঘোষ, গানের কথা লিখেছেন মানিক বেরা । গানটির জন্য ভিডিও নির্মাণ করেছেন শুভদীপ। একেবারে সমকালীন আবহে তৈরী করা হয়েছে গানের সুর। শারদ উৎসবের শুরুতেই শরতের প্রেমের গান নিয়ে আসছেন ইমন।
‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’ এর ইউটিউব চ্যানেল থেকে গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। গানের বিষয়ে ইমন জানালেন, “দুর্গা পুজো এসে গিয়েছে, আর এই পুজোতে নতুন গান ইচ্ছে ডানা নিয়ে এলাম। গানের গীতিকার মানিক বেরার উদ্যোগেই এই গান টি করতে পেরেছি আমরা, অনেক ধন্যবাদ জানাই তাকে। গানের সুর সৃষ্টি করেছেন নীলাঞ্জন ঘোষ। আপনারা গানটি অবশ্যই শুনবেন। নতুন বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন।।” অন্য দিকে গানের সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ জানালেন, “পুজোতে নতুন বাংলা গান তৈরি করার চল আজকের না। আমরা সেই ধারাই অব্যাহত রাখার চেষ্টায় নতুন গান ইচ্ছে ডানা নিয়ে সকলের কাছে এসেছি আমরা। গানটির জন্য অসাধারণ একটা ভিডিও নির্মাণ করেছেন শুভদীপ। সকলে মিলে পাহাড়ে গিয়ে খুব আনন্দ করে শ্যুটিং করেছি আমরা। প্রত্যেক বারের মতোন এই গানের মধ্যে দিয়েও নতুন কিছু পরিবেশনা করার চেষ্টা করেছি আমরা। আশা করি সকলের ভালো লাগবে।”
Leave a Reply
You must be logged in to post a comment.