সারা বাংলা জুড়ে দর্শক মন পাচ্ছে পূর্নেন্দু হালদার পরিচালিত “উইনার”

অভিষেক ভট্টাচার্য্য :: শীতের আল্টো পরশের জামায় পিঠে পুলির গন্ধে দর্শক মন মাতাচ্ছে নতুন বাংলা ছবি “উইনার”।
৫.১ ডলবি সারাউন্ডে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরায় ছবিটি নির্মিত।অভিনয়ে আছেন বিশ্বনাথ বসু, শ্রেয়সী বিশ্বাস, দুলাল লাহিড়ী, ভোলা তামাঙ, মহুয়া চ্যাটার্জি, রীতা মান্না, ডা অমিতাভ ভট্টাচার্য্য, প্রভাত ঘোষ, চৈতালী জানা,পূর্ণেন্দু হালদার, রাজকুমার দাস, মাস্টার সমৃদ্ধ চ্যাটার্জী, ডাকু, জয়ন্ত মন্ডল, চন্দন দে, ডা অগ্নিপর্ণা, ইশিতা, তনুশ্রী ও অন্যান্যরা।

রোমান্টিক জুটি বেঁধেছেন মৃণ্ময় ও ডালিয়া ।ছবিটিতে গানে কন্ঠ দিয়েছেন জয়া হালদার, ঋতুরাজ ও কৃতি ব্যানার্জী। সঙ্গীত পরিচালক আবিরলাল।দুটি রবীন্দ্র সঙ্গীত,দুটি নজরুল গীতি ও দুটি আধুনিক গান আছে।এ ছাড়া বিশ্বনাথ বসু নিজের কন্ঠে চারটি ছোটো ছোটো গান গেয়েছেন।হাসি গান নাচ ফাইটিঙ্ এ ভরা মিষ্টি পারিবারিক ছবি।দুর্নীতির বিরুদ্ধে পরিচ্ছন্ন সামাজিক ছবি।কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা পূর্ণেন্দু হালদার।নিউ ওয়েভ ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে ।

ছবিটি দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে।ছবির ডিজাইন পরিকল্পনায় শুভ্র ও বিপ্র।দৃশ্যগ্রহণ ও সম্পাদনায় শাহবাজ আশরাফ। কোলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সুদূর লন্ডনে শুটিং এ ছবির বাড়তি আকর্ষণ।