দুর্বারের নজরদারিতে নতুন জীবন দুই নাবালিকার

নিউজ ডেস্ক :: প্রতিদিনের মত আজও দুর্গাপুর দুর্বার মহিলা সমন্বয় সমিতির দিদিরা দুর্গাপুরের কাদা রোড যৌনপল্লী এলাকার নিয়মিত নজরদারির সময় দু জন কম বয়সী মেয়েকে দেখতে পায় এবং প্রাথমিক কথাবার্তায় দুর্বার অধিকারীদের মেয়েদুটির প্রতি সন্দেহ হওয়ায় তাদেরকে স্থানীয় দুর্বার অফিসে নিয়ে যায় ।
তারপর তাদেরকে আলাদা আলাদা করে কাউন্সিলিং করার পর জানতে পারা যায় যে মেয়ে দুটো ইউপি তথা উত্তরপ্রদেশের বালিয়াতে থাকে, তারা ঘরে ঝামেলা করে বেনারসে আসার সময় তাদের মানিব্যাগ হারিয়ে ফেলে এবং রাস্তায় বসে কাঁদে, তখন একটি ছেলের সাথে পরিচয় হয় এবং তাদেরকে কাজ দেয়ার নাম করে দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লীতে নিয়ে আসে। এখানে নিয়ে এসে তাদেরকে এক প্রকার জোর করে যৌন পেশায় নামানোর জন্য চেষ্টা করে। ইতিমধ্যে দরবারের হস্তক্ষেপে স্থানীয় কাউন্সিল এর সহযোগিতায় দুর্বারের এস আর বি বোর্ডের প্রেসিডেন্ট ও স্থানীয় ওয়ারিয়া থানার সাহায্যে তাদেরকে প্রশাসনিক সাহায্য নেয়া হয়। স্থানীয় ওয়ারিয়ার থানা মারফত নাবালিকা মেয়ে দুটির উত্তর প্রদেশের বাড়িতে যোগাযোগ করে তাদের অবিভাবকদের খবর দেয়া হয়। যৌন পল্লীগুলোতে দুর্বার মহিলা সমিতির অতন্দ্র নজরদারির জন্যই আজ দুটি নাবালিকা মেয়ে তাদের নতুন জীবন খুঁজে পেলো।
Leave a Reply
You must be logged in to post a comment.