৫০ এ পা বোড়াল দুর্গাপুজো


সঞ্জয় মুখার্জী ::: ২০২১ দূর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। ধীরে ধীরে চারিদিকে পুজোর উদ্দীপনা জেগে উঠছে। এরই মাঝে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বোড়াল সুকান্ত সংঘের দুর্গাপুজো এবার ৫০ বছরে পদার্পন করলো। পথের পাঁচালীর স্মৃতি বিজড়িত বোড়ালে সুকান্ত সংঘ আয়োজন করেছিল ৫০ বছর এ পদার্পন করা এবারের দুর্গাপুজোর খুঁটিপুজো।
এদিন উপস্থিত ছিলেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা মহাদেব চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য্য, বাচিক শিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, সুকান্ত সংঘের এই পুজোর অন্যতম প্রধান মুখ মহাদেব চক্রবর্তী সহ এবারের তাঁদের থিমের শিল্পী তরুণ ঘোষ। বিরূপ করোনা পরিস্থিতির মাঝে দাঁড়িয়েও পঞ্চাশ বছরের পুজোর আয়োজনের সঙ্গে সঙ্গে এলাকার সমাজ কল্যান মূলক কাজের জন্যও পুজো কমিটির মূল লক্ষ্য থাকবে বলে জানান পুজো উদ্যোক্তারা। এলাকার সবাইকে তাই উদ্যোক্তারা অন্তর থেকে সবাইকে আমন্ত্রণ জানায়।
Leave a Reply
You must be logged in to post a comment.