সি ডি এস কো এর অনুমোদন পেয়েছে “স্পুটনিক লাইট”
নিউজ ডেস্ক ::: বিশ্ব বিখ্যাত ভার্টিকালি ইন্টিগ্রেটেড ফার্মাসিউটিক্যাল সংস্থা, Hetero আজ ঘোষণা করেছে যে তার বায়োলজিকাল শাখা, ‘Hetero Biopharma’ স্পুটনিক লাইট (Sputnik Light) বিক্রির জন্য ভারতে সীমিত জরুরী ব্যবহারের সাথে উৎপাদন করার জন্য সেন্ট্রাল ড্রাগ সস্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) থেকে অনুমোদন পেয়েছে। Hetero হল ভারতের প্রথম বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা 18 বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্কদের কোভিড-19 প্রতিরোধে 0.5 মিলি এর সিঙ্গেল ডোজে দেওয়ার জন্য পণ্যটি স্থানীয় ভাবে তৈরির জন্য উৎপাদন ও বিপণনের (M&M) অনুমোদন পেয়েছে। বর্তমানে অনুমোদিত অন্যান্য সকল ভ্যাকসিনগুলির জন্য দুটি করে ডোজ দিতে হয়।
স্পুটনিকলাইট (Sputnik Light) হলস্পুটনিক V (Sputnik V)-এর প্রথম উপাদান (রিকম্বিনেন্ট হিউম্যান অ্যাডেনো ভাইরাসসেরো টাইপ নম্বর ২৬ (rAd26)) – করোনা ভাইরাস রোগের, কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন। ফেব্রুয়ারি ২০২২ এ ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) ভারতে সিঙ্গেল – ডোজ স্পুটনিকলাইটকো ভিড-১৯ (Sputnik Light COVID-19) ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
হেটরোর ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড মেডিকেল অ্যাফেয়ার্স (CDMA) এর সিনিয়র ভি পি এবং প্রধান, ডঃ শুভদীপ সিনহা (Dr. Shubhadeep Sinha) বলেন, “উভয় গ্লাইকো প্রোটিন নির্দিষ্ট ও ভাইরাস – নিউট্রালাইজিং অ্যান্টি বডি এবং CD4 ও IFN-γস্তরের সাথে স্পুটনিক লাইটের ক্লিনিকাল ডেটা (স্পুটনিক V এর উপাদান ) কোভিড-19 এর বিরুদ্ধে অ্যান্টি বডি গুলির উল্লেখযোগ্য ভাবে উচ্চ টাইটার দেখিয়েছে।আগের বিশ্ব ব্যাপী স্পুটনিক ভি (Sputnik V) ক্লিনিকাল ট্রায়াল গুলি অন্যান্য উপ-প্রকারগুলি সহ কোভিড-19 এর বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেখিয়েছে।”