‘শীতের সাবেকি সাজে অভিজিৎ রায়’

অভিনেতা, সঙ্গীতশিল্পী থেকে এবার ডিরেক্টর পরিচালক শীতের পোশাকে সকলকে একসূত্রে বাঁধলেন রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু।
বিশিষ্ট পরিচালক ও অভিনেতা অভিজিৎ রায় কে এবার দেখা গেল রাইকিশোরী কালেকশনের শীতের সাবেকি সাজে। আমাদের অভিজিৎ বাবু জানিয়েছেন রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর ঘোষ এর সাথে তার দাদা ভাইয়ের মতন এক গভীর সম্পর্ক।

এবছর শীতে তিনি কিভাবে সাবেকি সাজে সাজিয়ে তুলবেন সে কথা জানিয়েছেন শ্যামসুন্দর বসু এবং তিনি পৈঠানি সিল্ক এর পাঞ্জাবিতে সাজিয়েছেন পরিচালক-অভিনেতা অভিজিৎ রায় কে। অভিজিৎ রায়ের কথায় ওয়েস্টার্ন পোশাকের জন্য বহু জনতা তার কাছে দাবি জানালেও তিনি বরাবরই সাবেকি সাজে বেশি পছন্দ করেন, তাই তিনি সাবেকি সাজ নিয়ে বাঙালির ঐতিহ্য এবং বনেদিয়ানা পাঞ্জাবিকে এবছর শীতে মূল আকর্ষণ হিসেবে বেছে নিয়েছেন।
রাই কিশোরী কালেকশনের কর্নধার শ্যামসুন্দর ঘোষ সদ্য গোয়া ফ্যাশান উইক ২০২১ এ বেনারসি ও পাঞ্জাবি তে প্রচুর সুনাম কুড়িয়েছেন।
এবং বিশিষ্ট পরিচালক/অভিনেতা অভিজিৎ রায়ের দুটি স্বল্প দৈর্ঘের ছবি ‘আগমনীর অবগাহন’ এবং ‘মাতৃরুপেন’ কলকাতা এবং পুনায় দেখানো হবে বিভিন্ন সিনেমা উৎসবে। আগামী ১৯শে নভেম্বর নন্দনে প্রদর্শন হবে তার ছবি ‘মাতৃরুপেন’।
Leave a Reply
You must be logged in to post a comment.