

বেঙ্গল এডিটর :: আজ ৩০শে জানুয়ারী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস প্রার্থনা সভার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সহিত পালিত হয় দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। ঠিক সকাল ৯টায় গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক শ্রী অর্ঘ্যপ্রসূন কাজী মহাশয়, উপস্থিত ছিলেন দুর্গাপুরের উপমহানাগরিক শ্রীমতী অনিন্দিতা মুখার্জী, মেয়র পরিষদের সদস্য শ্রীমতী অঙ্কিতা চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্র নাথ দত্ত সহ আরও অনেকে। হিন্দু, ইসলাম, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্ম গ্ৰন্থ থেকে পাঠ করেন। রামধূন সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পরিমল দাসের নেতৃত্বে দুর্গাপুর কয়ার ও নবচৈতালী সব পেয়েছির আসর এর সঙ্গীত শিল্পীরা। গান্ধীজির জীবন, দর্শন ও আদর্শ নিয়ে আলোচনা করেন দুর্গাপুর মেয়র পরিষদের সদস্য শ্রীমতী অঙ্কিতা চৌধুরী মহাশয়া। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী পরিমল দাস ও শ্রীমতী রুমা দাস। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্র নাথ দত্ত মহাশয়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজক দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর।