বিনামূল্যে চিকিৎসা পরিষেবায় প্রয়াস ও কিশোর বাহিনী
বেঙ্গল এডিটর :: সম্প্রতি দুর্গাপুরের এক অগ্রণী সমাজ সেবী সংস্থা প্রয়াস ও ক্ষুদিরাম আথেলেটিকস ক্লাব ও স্থানীয় কিশোর বাহিনীর সহযোগীতায় এক রবিবসরিয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় / প্রায় একশো জন মানুষ বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন l শিবির এ উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত হাসপাতাল সহ জেলা স্বাস্থ্য বিভাগ এর বিশিষ্ট চিকিৎসারা l প্রয়াস এর পক্ষে শুভঙ্কর সরকার জানান, লক ডাউন উঠে গেলেও সাধারণ মানুষ এখনো সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না l সাধারণ মানুষ কে তাই এই পরিষেবার মাধ্যমে চিকিৎসা প্রাথমিক সুযোগ ও প্রয়োজনীয়দের বিনামূল্যে ওষুধ ও দেওয়া হয় /