
বেঙ্গল এডিটর :: শিল্প স্থাপনের পূর্ব অভিজ্ঞতাকে সঙ্গী করে বঙ্গীয় ফুড প্রোডাক্ট, চারজন শিল্প উদ্যোগী মানুষ এর একটি আন্তরিক প্রয়াস । এ ছাড়াও রয়েছে পর্যটন, হোটেল, ও প্রমোটিং ইত্যাদি ব্যাবসার এক বিস্তৃত প্রসার । সম্প্রতি প্রক্রিয়া করণ খাদ্য বিভাগে এনাদের সগর্বে উপস্থিতি হলো “বঙ্গভূমি চানাচুর” ও “বঙ্গভূমি মুড়ি”।
সংস্থার মতে “বঙ্গভূমি চানাচুর” থেকে সমস্ত বাড়তি তেল বিদেশি কারিগরি দক্ষতা ব্যাবহার করে বের করে দেওয়া হয় । তাই এর মধ্যে অবাঞ্চিত তেলের গন্ধ নেই । পেটের সমস্যা করে না, দিন রাতের যে কোন সময় খাওয়া যায় । “বঙ্গভূমি মুড়ি” তে অ্যামোনিয়া, ইউরিয়া নেই, এটা স্বাস্থ্যকর । দাম সাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে । দুটি প্রোডাক্টই অনেক দিন রাখা যায়, কারণ প্যাকেট করা হয় বিদেশি টেকনোলজি ব্যাবহার করে ।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার কর্ণধার সুমিত চক্রবর্তী সহ, সঞ্জয় জয়সয়াল, অরিন্দম সেনগুপ্ত, পার্থ চ্যাটার্জিরা উপরোক্ত সামগ্রী দুটি জনসমক্ষে নিয়ে আসেন । বাংলার ঘরে ঘরে এখন “বঙ্গভূমি” চানাচুর ও মুড়ি ।