পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নব উদ্যোগ
বেঙ্গল এডিটর :: বর্তমান বিশ্ব মহামারী তথা কোভিড – ১৯ উত্তর যুগে যেখানে আজও দেশ জুড়ে বিগত আট মাস পরেও ট্রেন পরিষেবা স্বভাবিক হয়নি এবং কবে হবে তাও কেও জানে না, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকেই বর্তমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তাদের পরিষেবা দিয়ে চলেছে। সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংসু চৌধুরীর যোগ্য পরিচালনায় সম্প্রতি পূর্ব বর্ধমানের পালসিট এলাকায় জাতীয় সড়কের ঠিক পাশেই আগামী দিনের লক্ষ্য হেতু প্রায় আট একর জমির উপর তৈরী হতে চলেছে একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হল্ট হাব। জাতীয় সড়ক ধরে দিবা রাত্র পরিষেবা দিয়ে চলা পশ্চিমবঙ্গ রাষ্ট্রিয় পরিবহনের বাসগুলি শুধু এখানে দাঁড়াবে। এখানে থাকবে অত্তাধুনিক পরিষেবা যুক্ত টয়লেট, বাথরুম, বিভিন্ন ধরণের কিচেন ও অন্নান্য প্রয়োজনীয় পরিষেবা যেমন ফার্স্ট এইড, এম্বুলেন্স, ব্রেক ভ্যান ও ইত্যাদ। তবে এ সকল পরিষেবা সবই কিন্তু হবে মূল্য যুক্ত, তবে তা জন সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান সংস্থার চেয়ারম্যান দীপতাংসু চৌধুরী। বর্তমানে দুই একর জমিতে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলেও আগামী দিনে তা আরো অতিরিক্ত ছয় একর জমিতে সম্প্রসারিত করা হবে। আগামী ২০২১ সালের এপ্রিল – মে মাসের মধ্যে প্রকল্পটি জনসাধারণের জন্য খুলে দিতে পারবে বলে জানান পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বর্তমান চেয়ারম্যান শ্রী দীপতাংসু চৌধুরী মহাশয়। রাজ্য সরকারের এই প্রকল্পটি সম্পূর্ণ রূপে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তথা পি পি পি মডেলে গড়ে উঠতে চলেছে। যেখানে রাজ্য সরকারের কোষাগারের এক পয়সাও খরচ না করেও আগামী দিনে প্রকল্পটি ব্যবসায়িক ভাবে চালু হলে সরকার এই প্রকল্প থেকে যথপোযুক্ত রাজস্ব পাবে। আর তবেই হবে প্রকল্পের সার্থক রূপায়ণ। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই ধরণের হল্ট হাব আগামী দিনে রাজ্যের ওমুরপুর, মালদা, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, বাঁকুড়া ও পুরুলিয়াতেও তৈরী হবে বলে জানানো হয় সংস্থার তরফে।
Leave a Reply
You must be logged in to post a comment.