নতুন আঙ্গিকে আসছে কলকাতা পুলিশ ক্লাব
কলকাতা : ফুটবল আর বাঙালি আলাদা বলে কিছু মনে হয় না।
এই রাজ্যে বাঙালির মননে অন্তরে ফুটবল চির তরে রয়েছে । আজকের কম্পিউটারের তথা এ আই এর যুগেও বাঙালি আর ফুটবল এক অর্থে সমার্থক। আর এরই সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা নববর্ষের দিন ফুটবলের গোলের বার পূজার চল।
সেই রীতিতেই তাল মিলিয়ে চলতি বছরের বাংলা ক্যালেন্ডার অনুযাই বৈশাখের প্রথম দিন কলকাতা পুলিশ ক্লাবের মাঠে ক্লাবের খেলোয়োর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বছরের ফুটবলের বার পুজোর অনুষ্ঠানে। এবছর কলকাতা পুলিশ তাদের টিম তৈরী করেছে নতুন নতুন প্লেয়ারদেড় নিয়ে। নতুন প্রজন্মের নতুন এই ফুটবলায়েরদের উপরেই ক্লাব কর্তারা এবার ভরসা রাখতে চলেছেন বলে জানান কলকাতা পুলিশ ক্লাবের বর্তমান সভাপতি শান্তনু চট্টোপাধ্যায়।
তার কথায় গত বছর ক্লাব ফুটবলের সঙ্গে সঙ্গে ক্রিকেট দলেরও প্রশংসা করেছেন। গত বছর পুরুষ ক্রিকেট দল প্রি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায়। এ ছাড়া ক্লাবের রয়েছে মহিলা ক্রিকেট দল যা গত টি ২০ লিগে নিজেদের দক্ষতার পরিচয় রেখেছে।
পুলিশ ক্লাবের সভাপতি শান্তনু চট্টোপাধ্যায় জানান যে আগামী দিনে পূর্বের ন্যায় কলকাতা পুলিশের সদস্যদের মধ্যে থেকেই পুরুষ ও মহিলাদের নিয়ে রাগবি টিম বানাতে চলেছেন তারা। তবে নজর তাদের আরো ভালো ফুটবল টিম তৈরী করার যাতে আগামী ফুটবল মরসুমে তারা কলকাতা ফুটবল ময়দানে নিজেদের উপস্থিতি আলাদা করে সবার সামনে তুলে ধরতে পারেন ।