তনুশ্রী ও ঈশানকে নিয়ে বাংলা সিনেমায় নতুন কেমিস্ট্রি নিয়ে আসছে সিনেমা চিরসখা হে

গতকাল দক্ষিণ কলকাতার একটি হোটেলে হয়ে গেল তনুশ্রী চক্রবর্তী ঈশান মজুমদার অভিনীত চিরসখা হে সিনেমার পোস্টার লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেতা তনুশ্রী চক্রবর্তী ঈশান মজুমদার মিঠু চক্রবর্তী বরুনচন্দ প্রমুখো। এই সিনেমার স্কিন পেলে ও ডায়লগ অভিক রায় সুজয় নিল বন্দ্যোপাধ্যায় দিওপি শুভদীপ নস্কর এডিটর অনির্বাণ মাইতি ও মিউজিক ডিরেক্টর সৌম রিট ও গল্প ও পরিচালনায় অর্ঘ্যদীপ চ্যাটার্জী



ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবা কে হারিয়েছে সে । বছর দুয়েক হলো জেঠু শিবাশিস ও মা অলোকার সাথে সে কলকাতার বাড়ি ছেড়ে, পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তাঁদের আদিবাড়িতে। জেঠু শিবাশিষ উকিল । ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ছবিটাও বেশ ভালোই আঁকে সে। অন্য দিকে , তিলোত্তমার স্বামী মারা গেছে বছর সাতেক আগে। শুধু তাই নয় , তিলোত্তমা’র ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে , আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারে সমস্ত বাধা অতিক্রম করে একসাথে থাকতে? এই নিয়েই আমাদের “চিরসখা হে…”



🖋️📸 রাজিব মুখোপাধ্যায়

Leave a Reply
You must be logged in to post a comment.