‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ …… স্বাধীনতার ৭৫ বছর …. দেখুন TV9 বাংলায়
বিপ্লব ভট্টাচার্য্য ::: ১৯৪৭-এর ১৪ অগস্ট ঘড়ির কাঁটায় মধ্যরাতে ঘোষিত হল স্বাধীনতা। জওহরলাল নেহরুর ভাষায়, ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’। স্বাধীনতা মানে পশ্চিমবঙ্গেরও জন্মলগ্ন। তাই এটা পশ্চিমবঙ্গের যাত্রা শুরুরও পঁচাত্তর বছর। ৭৫-এর উদযাপনে এক গুচ্ছ অনুষ্ঠান সাজিয়েছে TV9 বাংলা। যেমন ‘সীমান্তে স্বাধীনতা’, ‘সাতে পাঁচে ৭৫’, ‘আনন্দমঠের খোঁজে’, ‘স্বাধীনতার প্রথম সকাল – জয়যাত্রা’। আছে ‘বাঙালি আজও উদ্বাস্তু?’, এ সংক্রান্ত বিশেষ আলোচনাও।

গত ৭৫ বছরে বাংলার রাজনীতি, শিল্প-অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি ও সমাজের উত্থান-পতনের বৃত্তান্ত ধরা TV9 বাংলার ‘সাতে পাঁচে ৭৫’-এ। ১০ অগস্ট বুধবার থেকে টানা পাঁচদিন বিকেল সাড়ে ৪টে থেকে সম্প্রচারিত হচ্ছে বিশেষ এই তথ্যচিত্র ‘সাতে পাঁচে ৭৫’।
১৮৭২, মহাবিদ্রোহের আঁচ তখন তলানিতে। এমন সময় বাংলা-সহ গোটা দেশ শুনল ‘বন্দে মাতরম’। যে শব্দ বোঝাল দেশপ্রেম কী? দুর্ভিক্ষের বাংলার সন্ন্যাসী বিদ্রোহ হয়ে উঠল আত্মত্যাগের রসদ। ‘বন্দে মাতরম’ হয়ে উঠল আহ্বান, লড়াই, জাতীয়তাবোধের স্লোগান। বঙ্কিমচন্দ্রের সেই উপন্যাসের নাম ‘আনন্দমঠ’। ‘বন্দে মাতরম’-এর প্রায় দেড়শো বছর পর ‘আনন্দমঠের খোঁজে’ TV9 বাংলা। এটি TV9 বাংলায় দেখানো হবে ১৫ অগস্ট, সোমবার, বিকেল ৪.৩০টেয়।
দেশভাগের ক্ষত আজও জেগে রয়েছে বাঙালি মননে। স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন নতুন করে শিকড় খুঁজে পেল না বাঙালি। এই নিয়েই স্বাধীনতা দিবসের বিশেষ আলোচনা ‘বাঙালি আজও উদ্বাস্তু?’ দেখানো হবে ১৫ অগস্ট, সোমবার, সন্ধে ৬.৩০টায়।
দেশভাগের মধ্যে দিয়ে এল স্বাধীনতা। বাংলার বুক চিরে তৈরি হল সীমান্ত। কিন্তু সীমান্ত লাগোয়া এলাকার মানুষ কতটা স্বাধীন? তারই খোঁজে TV9 বাংলা। ১৪ অগস্ট, রবিবার, TV9 বাংলার নিউজ সিরিজ ‘সীমান্তে স্বাধীনতা’, রাত ১০টায়।
স্বাধীনতার সেই দিনটি আজও ততটাই তাৎপর্যপূর্ণ, যতটা ছিল স্বাধীনতার প্রথম সকালে। এই মহানগরে কেমন ছিল স্বাধীনতার প্রথম সকাল? সেই দিনের তথ্যচিত্র TV9 বাংলায় দেখুন ‘স্বাধীনতার প্রথম সকাল – জয়যাত্রা’ অনুষ্ঠানে। ১৫ অগস্ট, সোমবার সারাদিন TV9 বাংলায়।