টলিউড সেলিব্রেটি লিগ কলকাতা


সেলেব্রিটি “কলকাতা সুপার ৫০” ক্রিকেট টুর্নামেন্টে এবার তারকার মেলা। শহরের এক নামী পাব এ হয়ে গেল তার জার্সি লঞ্চ অনুষ্ঠান। এবছরে তৃতীয় বছরে পা দিল “কলকাতা সুপার ৫০”। অনুষ্ঠানে উপস্থিত ছিল অভিনেতা বনি সেনগুপ্ত, সৌরভ দাস, সতদীপ সাহা, পরিচালক সৌম্যজিত আদক, অংশু বাচ প্রমুখ।


আগামী রবিবার অনুষ্ঠিত হবে “কলকাতা সুপার ৫০” এর ফাইনাল খেলা। অংশু বাচ ও শিভাস ক্রিয়েশন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অভিনেতা অংশু বাচ জানান “আমাদের এই প্রয়াস এই বছর তিন বছরে পা দিল সবার আশীর্বাদে। অনেক নামী অভিনেতা, পরিচালক খেলছেন এই বছর। সবাই কে অসংখ্য ধন্যবাদ। টোটাল এই বছর আট টা টিম খেলছে, যাদের জার্সি লঞ্চ হল আজ। আমাদের সাথে এই বছর আছেন ফরমার ইন্ডিয়ান টিম প্লেয়ার প্রিয়াঙ্কা রায়। রবিবারের ফাইনাল খেলার জন্য সমস্ত টিমকে শুভেচ্ছা”।

অভিনেতা বনি সেনগুপ্ত জানান “খেলাধুলা শরীরচর্চা এর একটা অন্যতম মাধ্যেম। এখানে অনেকে খেলছে, সবার সাথে সম্পর্ক সবার খুব ভালো। আরো সূদৃর হবে এই অনুষ্ঠানের মাধ্যেমে সবার সাথে”।
Leave a Reply
You must be logged in to post a comment.