কোটাক সিকিউরিটিজের তিনটি নতুন ‘এস পোর্টফোলিও’
নিউজডেস্ক :: কোটাক সিকিউরিটিজ (কেএসএল) সম্প্রতি তিনটি নতুন ‘এস পোর্টফোলিও- খুচরো বিনিয়োগকারীদের জন্য কিউরেটেড 'স্মলকেস' পোর্টফোলিও কালেকশন চালু করার কথা ঘোষণা করল। বর্তমানে চালু 'স্মলকেস' স্ট্র্যাটেজি ছাড়াও কোটাক সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা এখন তিনটি নতুন ‘এস পোর্টফোলিও এর মাধ্যমে আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। ‘স্মলকেস’ হল নির্দিষ্ট থিম এবং স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে স্টক এবং ইটিএফ এর পোর্টফোলিও। এই পোর্টফোলিওগুলি বিশ্লেষকদের বিশেষভাবে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে।
তিনটি নতুন ‘এস পোর্টফোলিও’র মধ্যে-একটি অ্যাবাকাস অ্যাসেট ম্যানেজার এলএলপি (সুনীল সিংহানিয়া প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ উপদেষ্টা সংস্থা) দ্বারা তৈরি, এবং অন্য দুটি পোর্টফোলিও কোটাক সিকিউরিটিজ-এর ইন-হাউস রিসার্চ টিম দ্বারা তৈরি করা হয়েছে। ‘অ্যাবাকাস স্মার্ট প্রিমিয়ার লিগ’ একটি কিউরেটেড পোর্টফোলিও যা প্রধানত ২৫০টি শীর্ষস্থানীয় তালিকাভুক্ত কোম্পানির মধ্যে একটি বেঞ্চমার্ক অ্যাগনোস্টিক পোর্টফোলিও তৈরি করে বিনিয়োগকারীদের জন্য আলফা এবং ঝুঁকি সমন্বিত আয় তৈরি করতে সহায়তা করে। কোটাক সিকিউরিটিজের নিজস্ব পোর্টফোলিও হল ‘দ্য ওয়াল’, যা শক্তিশালী কর্পোরেট গভর্নেন্স স্ট্যান্ডার্ড এবং বৈচিত্র্যময় সেক্টরাল এক্সপোজারের সঙ্গে লার্জ-ক্যাপ স্টকের বাস্কেট-‘মাস্টার ব্লাস্টার’ সম্বলিত উচ্চ রিটার্ন ইকুইটি (আর ও ই) কোম্পানিগুলির সুপারিশ প্রদান করে।
কোটাক সিকিউরিটিজের এমডি ও সিইও জয়দীপ হংসরাজ বলেন, ‘আমরা বিশ্বাস করি বিনিয়োগকারীদের জন্য মূল্য সংযোজন করে এবং ‘এস পোর্টফোলিও’র একটি নতুন রেঞ্জ প্রবর্তন করার কারণে আমাদের বিনিয়োগকারীদের নির্বাচিত পোর্টফোলিওতে বিনিয়োগ করার সময় বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এই পোর্টফোলিওগুলিতে এস্টাব্লিশড রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার এবং রিসার্চ অ্যানালিস্ট দ্বারা বিনিয়োগের সুপারিশগুলি তৈরি করা হয়েছে এবং কোটাক সিকিউরিটিজের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের সমস্ত ব্যবহারকারীদের জন্য এটি নামমাত্র ফি দিয়ে ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে।
Leave a Reply
You must be logged in to post a comment.