কোটাক মাই টিম কার্ড

কলকাতা :: অতিমহামারী করোনা বিভীষিকার পর ২০২১ সালের আই পি ল আজ শুরু হতে চলেছে। এ বছরের কোটাক মহিন্দ্রা ব্যাংক লিমিটেড (কে এম বি এল) আজ গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে তারা একটানা দ্বিতীয় বছরের জন্য কলকাতা নাইট রাইডার্স (কে কে আর) টিমের অফিসিয়াল পার্টনার হিসেবে নিজেদের যুক্ত করেছে। গতবছর কোটাক মাই টিম ইমেজ কার্ড-এর জন্য উৎসাহী কেকেআর ভক্তদের কাছ থেকে দারুণভাবে সারা পেয়েছি। তাই এবছর কে এম বি এল উৎসাহিত হয়ে চালু করল মাই টিম কার্ড- এর দ্বিতীয় ইনিংস। এটি হল বিশেষভাবে কেকেআর অনুরাগীদের জন্য ডিজাইন করা ক্রিকেট- থিম যুক্ত ডেবিট ও ক্রেডিট কার্ড।
ডেবিট ও ক্রেডিট কার্ডের কোটাক মাই টিম ইমেজ ক্রিকেট সংস্করণ-এ খেলোয়াড়দের স্ট্রাইকিং টিম ভিসুয়াল, কলকাতা নাইট রাইডার্স লোগো এবং কেকেআর টিমের অফিশিয়াল রং ব্যবহার করা হয়েছে যাতে এটি প্রত্যেকটি কেকেআর সমর্থকদের জন্য যথাযথ পুরস্কার হিসেবে বিবেচিত হতে পারে। কোটাক মাই টিম ইমেজ কার্ড পাওয়া যাবে এর বিশেষ দাম মাত্র ১৯৯ টাকায়।
এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্স এর মার্কেটিং হেড কৌস্তভ ঝা বলেন, ‘কোটাক মহিন্দ্রা ব্যাংকের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিম এর পার্টনারশিপ কে অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। কলকাতার মানুষ খেলাধুলো পছন্দ করে এবং তারা পরবর্তী কয়েক সপ্তাহ ধরে নাইটদের কাছ থেকে কিছু আকর্ষণীয় ক্রিকেটের প্রত্যাশায় রয়েছে। ‘
বর্তমানের এবং নতুন কে এম বি এল গ্রাহকরা নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিংয়ে অথবা ওয়েবসাইটে www.kotak.com-এ লগইন করে ডেবিট এবং/ অথবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর প্রেসিডেন্ট- প্রডাক্টস, অল্টারনেট চ্যানেলস পুনিত কাপুর বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে আমাদের পার্টনারশিপের কথা ঘোষণা করতে পেরে আমরা খুশি। অস্ট্রেলিয়ার পরে ইংল্যান্ডের সঙ্গে এক মনোমুগ্ধকর সিরিজের পরে, ক্রিকেটপ্রেমী একটি জাতি যারা ক্রিকেটকে খাবার, শ্বাস গ্রহণ এবং জীবনধারণের দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে তাদের কাছে এবারে সামনে এসেছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট। কেকেআর ভক্তরা তাদের প্রিয় টিম এর পক্ষে গলা ফাটায় তখন তারা তাদের প্রিয় টিমের পকেট সাইজের রেপ্লিকা মাই টিম কার্ড সঙ্গে রাখতে পারবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.