‘উদ্ধাও রবীন্দ্রনাথ’ আজ রবিবার, রাত ১০ টা।

কলকাতা :::: ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী। ঘরবন্দি উপাচার্য। বন্ধ হয়ে গিয়েছে পৌষমেলা। এই শান্তিনিকেতনেরই কি স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ? কবিগুরু চেয়েছিলেন, তাঁর আশ্রম থাকবে ধর্ম, ভাষা, জাতি– এমন সকল বিভেদের ঊর্ধ্বে। বিশ্বভারতী হবে বিশ্বের তাবৎ মানুষের মহামিলনস্থল।

সেই বিশ্বভারতী আজ বিদ্বেষের আখড়া। আশ্রম জড়ে অবিশ্বাস আর ভয়ের বাতাবরণ। ফলে প্রশ্ন উঠেছে, আজকের শান্তিনিকেতনে কি আর আদৌ আছেন রবীন্দ্রনাথ? শতবর্ষ পার করেই স্বপ্নের বিশ্বভারতী থেকে বিতাড়িত কবিগুরু? বিশ্বভারতীর অতীত-ভবিষ্যৎ নিয়ে টিভি নাইন বাংলার নিউজ সিরিজ– ‘উদ্ধাও রবীন্দ্রনাথ’।
দেখুন, টিভি নাইন বাংলার নিউজ সিরিজ– ‘উদ্ধাও রবীন্দ্রনাথ’ আজ ২৫শে ডিসেম্বর, রবিবার, রাত ১০টা।
Leave a Reply
You must be logged in to post a comment.