“ইঞ্জিনিয়ার্স ডে” আজকের দিনে তাৎপর্য অপরিসীম

বেঙ্গল এডিটর ::: আজ থেকে প্রায় ৫৫ বছর আগে কেন্দ্রীয় সরকার ১০২ বছর বয়সে প্রয়াত এই কিংবদন্তি প্রযুক্তিবিদ ভারতরত্ন মকসাগুন্ডাম বিশ্বেসভারায়ার জন্মদিনটি স্মরণীয় করে রাখতে তাঁর জন্মদিন ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রযুক্তিবিদ দিবস ঘোষণা করেন।
সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন* পক্ষ থেকে প্রয়াত কিংবদন্তি প্রযুক্তিবিদ ভারতরত্ন মকসাগুন্ডাম বিশ্বেসভারায়ার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় কলকাতা ইউনিভার্সিটি হলে আয়োজিত এক সম্বর্ধনা সভায়। অনুষ্ঠানে সংবর্ধিত হন রাজ্য তথা কলকাতার বিখ্যাত বেশ কয়েকজন প্রযুক্তিবিদ ও চিকিৎসকদের। এঁদের মধ্যে আছেন ডা: মনোরঞ্জন সর্দার, ফুটবলার অমিত ভদ্র, ডা: ইন্দ্রনীল বর্গী, নগর দায়রা আদালতের মুখ্য বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল,প্রযুক্তিবিদ ও সমাজসেবী অমল নায়েক, রাজীব চট্টরাজ, অমল রায়, সঞ্জয় পাল, প্রবীণ বিশ্বাস, সিদ্ধার্থ প্রামাণিক, আশীষ কুমার সেন, ভাস্কর সেনগুপ্ত, অনন্ত নন্দী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রযুক্তিবিদ সিদ্ধার্থ প্রামাণিক।

স্বাধীন ভারতে প্রথম দেশীয় পদ্ধতিতে প্রথম বাঁধ নির্মাণ করে এক চমকপ্রদ প্রযুক্তির নিদর্শন করেন প্রয়াত প্রযুক্তিবিদ এম বিশ্বেসভারাইয়া। ব্রিটিশ ভারতে তো বটেই স্বাধীন ভারতেও প্রথম প্রধানমন্ত্রী নেহেরু দেশ গঠনে প্রযুক্তির গুরুত্ব দিয়ে বিশাল কর্মভার অর্পণ করেন প্রয়াত প্রযুক্তিবিদকে। বক্তাদের অনেকেই বলেন, দেশে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেন, তার বাস্তব রূপ দেন প্রযুক্তিবিদরা। অথচ যখন কোনো প্রযুক্তিগত প্রকল্প শুরু হয়,প্রশাসনিক কর্তাদের নাম প্রচারিত হয় ব্রাত্য থেকে যান প্রযুক্তিবিদরা। এই মানসিকতার পরিবর্তন করা দরকার । প্রযুক্তিবিদদের সন্মানজনক স্বীকৃতি দেওয়া দরকার । একটি দেশ গঠনে ও জাতি গঠনে প্রযুক্তিবিদদের অবদান যে অস্বীকৃত থেকে তার বড় প্রমাণ দেশের বিরল প্রতিভা প্রযুক্তিবিদ সত্যেন্দ্র দুবের নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর বিষয়টি রহস্য থেকে গেল । তিনি ভারতের কয়েকশো কোটি টাকার এক প্রকল্পের দায়িত্বে ছিলেন। একটি অসৎ ঘটনার তদন্ত করার ফলে তাঁকে দুষ্কৃতীরা হত্যা করে।আমরা সম্ভাবনাময় এক কিংবদন্তি প্রযুক্তিবিদকে হারিয়েছি তাঁর মাত্র তিরিশ বছর বয়সে । নতুন ভারত গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় প্রযুক্তিবিদদের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।কেননা শুধু ১৫ সেপ্টেম্বর নয়,বছরের প্রত্যেকদিন প্রযুক্তি দিবস।