আসছে আলবাট্রস নিবেদিত ও অসীম দেব প্রযোজিত টেলিফিল্ম “লাস্ট টেন আওয়ার্স”

অর্পিতা সেনগুপ্ত ::: নতুন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের মৌলিক গল্প নিয়ে বেশ কিছু বছর ধরে সঞ্জয় মুখোপাধ্যায় টেলি ছবি বানিয়ে চলেছেন I তার কাজের জন্য ইতিমধ্যেই দর্শক মহলে তিনি পরিচিত ও সমাদৃত। সেই ২০১৪ সালে “রেড ওয়াইন” সহ আরো অনেকে ছবি তিনি ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন। এই এবারের ছবিটাও যে বিষয়ে ও ভাবনায় মৌলিক তা নিয়ে সংশয় নেই। ছবিটি অসীম দেব প্রযোজিত, আলবাট্রস নিবেদিত টেলিফিল্ম – “লাস্ট টেন আওয়ার্স”

একটি দুর্ঘটনা বদলে দেয় মাইকেল ডিসুজার জীবন I সে হারিয়ে ফেলে বেঁচে থাকার সব ইচ্ছে I বিপুল সম্পত্তির অধিকারী মাইকেল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সম্পত্তি নিয়ে আর আগ্রহী নয় I তার জীবনের শেষ প্রান্তে এসে সে শুধুমাত্র একটি শেষ ইচ্ছে নিয়ে বেঁচে আছে I তার এই জীবনের শেষ তিনি একটা থ্রিল উত্তেজনার মধ্যে দিয়ে শেষ করতে চায় I আর তাই সে শুরু করে একটি ডেঞ্জারাস গেম , যার প্রতিটি পর্যায়ে রয়েছে মৃত্যুর হাতছানি I আছে জীবন আর মৃত্যুর খেলা I এই খেলায় জড়িয়ে নেয় কোট্রাক্ট কিলার প্রিন্সকে I জীবন মৃত্যুর এই বিপজ্জনক খেলার গল্প বলে “লাস্ট ১০ আওয়ার্স “ I আলবাট্রস প্রোডাকশন এর এই টেলি ছবি আবর্তিত হয় এই মিস্টিরি থিমের ওপরে I মুখোমুখি জীবন নিয়ে এই খেলার “লাস্ট ১০ আওয়ার্স ” ছবির শুটিং সম্প্রতি শুরু হয়েছে I মূল চরিত্র মাইকেল এর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মুখোপাধ্যায় I এছাড়াও রয়েছে বাংলা সিনেমা জগতের অনেক নামকরা দিকপাল অভিনেতা – নেত্রীরা I

ছবিটির পরিচালক সুবীর চক্রবর্তী I সঙ্গে রয়েছেন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রলয় সেনগুপ্ত, প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে রয়েছেন কাশিনাথ মল্লিক, সম্পাদনায় রয়েছেন -অভিজিৎ পোদ্দার। ছবির গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন সমীক বোস। ফোটোগ্রাফিতে সাথে দিয়েছেন রমেন রায় এবং মেহেবুব চৌধুর। ছবিটিতে মাইকেল চরিত্রে অচিনয় করেছেন সঞ্জয় মুখার্জী,মারিয়া চরিত্রে -প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, মল্লিকা -পূজা সরকার, প্রিন্স চরিত্রে শক্তি কুমার রাজ্, অ্যানির ভূমিকায় -জয়েত্রী চন্দ্রা, রায়ের ভূমিকায় -অরিন্দল বাগচী, ও পিটার এর ভূমিকায় রয়েছেন শ্যামল রায়চৌধুরী।
এই ভিন্ন স্বাদের টেলি ছবির মুক্তির জন্য দর্শন কুল অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে I