অন্য রূপে স্বাধীনতার উদযাপন

তন্ময় খাসনবিস :: সম্প্রতি ভারতবর্ষ এবার তার ৭৫ বছর স্বাধীনতার পূর্ণ স্বাদ উদযাপন করলো বিগত বছরের থেকে শুরু হওয়া করোনা অতিমারীর মধ্যে দিয়ে এবার আমরা আমাদের স্বাধীনতার উদযাপনের ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধ মেনে চলেছি।
দুর্গাপুরের সিটিসেন্টারে চতুরঙ্গ ময়দানে এদিনে স্থানীয় স্বজন সুজন নামক এক সামাজিক সংস্থার উদ্যোগে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে একটু অন্য মহিমায় নিয়ে যায় । এদিন সংস্থার তরফে প্রায় ৩০০ জন অটো টোটো ও ভ্যান রিক্সা চালকদের মধ্যে মেডিকেল সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয় । অতিমারী কালে সমাজের এই সকল নিত্যদিনের প্রয়োজনীয় সহায়তাকারী মানুষ ও তাদের পরিবারের সদস্যরা যাতে এই সংকটময় দিনে তাদের স্বাস্থ ও সুস্থতার দিকে নজর রাখতে পারে তার জন্য সামান্য এই ব্যবস্থা বলে জানান স্বজন সুজনের সাধারণ সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত মহাশয়া।
Leave a Reply
You must be logged in to post a comment.