“অধরা” একটি সাসপেন্স থ্রিলার

এস মুখার্জি # ছবির নাম ‘অধরা’… “অধরা” একটি সাসপেন্স থ্রিলার। গল্পের প্রধান চরিত্র অজয় একদিন কোলকাতা শহরে আসে, এবং কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ,এর পরই শুরু হয় হত্যা লীলা, কে বা কারা খুন করছে সেটা জানতে দর্শককে শেষ অবধি অপেক্ষা করতে হবে। ছবিটি এ বছর একটি ও.টি.টি প্লাটফর্মে রিলিজ করছে। “অধরা” ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে আদিত্য গর্গ, জিয়া চ্যাটার্জী, শার্লি পাল,সোনিয়া সাহা,বাপী দাস, দীপাঞ্জন জ্যাক প্রমুখ।
ছবিটি প্রযোজনা করছে ‘রেড ভেলভেট’। প্রযোজক নবীন আগরওয়াল। সঙ্গীত পরিচালনা করেছেন দ্বৈপায়ন বোস। ছবিটির সম্পাদনা করেছেন সঙ্ঘমিত্রা ঘোষ।
ছবিটি পরিচালনা করছেন- অর্ফিউস মুখোটী। অর্ফিউস এর আগে ‘এই শহরে’, ‘আকাশী পুলওভার’ , ‘বলি’, ‘ধাওয়া’, ‘ওই পথ গেছে বেঁকে’ প্রভৃতি ছবিগুলি পরিচালনা করেছেন। যার মধ্যে “আকাশী পুলওভার ” ১২ টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.