দূর্গাপুর ও আসানসোল সেনকো গোল্ড শোরুমে অভিনেত্রী ইশা সাহা

বিপ্লব ভট্টাচার্য্য :: বিগত ৮৫ বছরেরও বেশি সময় ধরে ভারত জুড়ে প্রায় ১৬৭ টি শোরুম সহ আজকের দিনে প্রথম শ্রেণীর জুয়েলারির খুচরা বিক্রেতা হিসেবে ইতিমধ্যেই ভারতীয় বাজারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটি ঐতিহ্যশালী নাম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি টি আর এ ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট ২০২৪ -এ গহনা বিভাগে ভারতের দ্বিতীয় বিশ্বস্ত ব্র্যান্ডের স্থান পেয়েছে, একটানা চার বছর ধরে ।
ঐতিহ্যপূর্ণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের বর্ষপূর্তিকে সামনে রেখে শীর্ষস্থানীয় টলিউড অভিনেত্রী এশা সাহা সম্প্রতি দুর্গাপুর সিটি সেন্টারের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শোরুমে সংস্থার সাম্প্রতিক অফারগুলি উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সামনে নিয়ে আসেন ।

এই অফারে, সোনার গহনা কেনার উপর প্রতি গ্রাম ২০০ টাকা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, হীরার গহনা তৈরির চার্জে ২০% ছাড় দেওয়া হচ্ছে। দুর্গাপুর এবং আসানসোলের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমের দেওয়া বার্ষিকী অফারের অধীনে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহারও দেওয়া হচ্ছে। সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে অভিনেত্রী এশা সাহা বলেন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শোরুমটিতে গহনার প্রভূত সংগ্রহ রয়েছে। দুর্গাপুর এবং আসানসোলের মানুষের কাছে এই সূক্ষ্ম হাতের কারুকাজ করা গহনাগুলি নিয়ে আসতে পেরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস খুবই উচ্ছসিত ।

স্বর্ণ এবং মূল্যবান ধাতুর গহনায় দেশীয় মূল্য সংযোজন বাড়ানোর জন্য, ভারত সরকার সোনা ও রূপার উপর শুল্ক ১৫ % থেকে কমিয়ে ৬ % এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ % করেছে। এতে ক্রেতার চাহিদা ও কেনাকাটার উৎসাহ বাড়বে। শ্রী ললিত কুমার কেয়াল, পার্টনার, জয়ন্তী জুয়েলস এবং ফ্র্যাঞ্চাইজ পার্টনার, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (দুর্গাপুর এবং আসানসোল শোরুম) জানান, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সবসময়ই তাদের মূল্যবান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে অনন্য গহনা সংগ্রহের দিকে মনোনিবেশ করে ৷ সেনকো গোল্ড স্টোর শুধুমাত্র হালকা ওজনের পাশাপাশি ঐতিহ্যবাহী ডিজাইনের একচেটিয়া এবং অনন্য সংগ্রহই অফার করে না বরং আধুনিক স্বর্ণ সম্ভারের ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা বাড়াতেও সাহায্য করে চলেছে ।