LSD হাত ধরে আবার হল মুখী বাঙালী

এক রাতে বদলে যায় অনেকগুলো সাধারন গড়পড়তা জীবন। সম্ভ্রান্ত বাড়ির মেয়ে রুপসা তার কলেজের সিনিয়র দিদি ত্রিনার সঙ্গে বিভিন্ন নেশা ট্রাই করা দিয়ে একটা পালানোর রাস্তা খুঁজছিল, রুক্ষ বাস্তব থেকে। হঠাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়ায়, L.S.D এর ট্রিপ করার জন্য কলেজেরই ব্যাচমেট অমর্তকে যোগাযোগ করে রূপসা নিয়মের বেড়াজালে আটকা পড়েছিল অমর্ত্যর জীবন। সেই রাতের L. S. D নেওয়ার যাত্রাপথে মিশে যায় একাধিক জীবন। রুপসা বুঝতে পারে যে কোন নেশা এক অদ্ভুত paradox, যা মানুষকে অন্ধকারের দিকেই নিয়ে যায়। রূপসা আর অমর্ত্য এই এক রাতের গতিপথে পুনঃ আবিষ্কার করে নিজেদের আর নিজেদের ভালবাসাকে। বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষা আবেগ বেদনা মিশে যায় সেই রাতের যাত্রায়। তাদের উত্তোরিত করে। তাই রুপসা আর অমর্ত্য সেই রাত ভোর হওয়ার সময়ে সোচ্চারে বলে, “জীবনের মতো নেশা কিছুতে নেই। তাই প্রাণপণ বাঁচার মধ্যেই জীবনের সব রস খুঁজে পাওয়া যায়। যা কোন নেশা দ্রব্য দিতে পারেনা। তাই নেশা দ্রব্য ত্যাগ করে জীবনকেই গ্রহণ করে নিতে হয়”।
📸 রাজিব মুখোপাধ্যায়