আগামী 4 মার্চ, শনিবার, শ্যামবাজারের শ্যাম পার্ক আর আমরা চিত্রপ্রেমীর বসন্ত উৎসবে সবার আশা চাই

প্রতিবছরের মত এ বছরও আগামী 4 মার্চ শ্যামবাজারের শ্যামপার্কে অনুষ্ঠিত হবে আমরা চিত্রপ্রেমী ফটোগ্রাফি ক্লাবের বসন্ত উৎসব। এই নিয়ে এই অনুষ্ঠান সপ্তম বর্ষে পদার্পণ করল। আমরা চিত্রপ্রেমী ফটোগ্রাফি ক্লাবের এডমিন রাজিব মুখার্জি এবং গ্রুপের আরো মেম্বারদের সঙ্গে নিয়ে এই বসন্ত উৎসব কলকাতার অন্যতম সেরা উৎসবে পরিণত হয়েছে। কলকাতার প্রায় সব মডেল মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার এবং সেলিব্রিটিদের এই বসন্ত উৎসবে একই মাঠে সবাইকে দেখতে পাওয়া যায়। কলকাতায় তো অনেক বসন্ত উৎসব হয়। আমরা চিত্তপ্রেমীর বসন্ত উৎসব হলো রঙের সাথে, মনের সাথে, প্রেমের সাথে এক হয়ে নিজের রঙিন করা। তাই সকল বন্ধু-বান্ধব কে নিয়ে আগামী 4 মার্চ, শনিবার 2023 শ্যামবাজারে শ্যাম পার্ক এ আসুন, ও রঙ লাগান শরীরে ও মনে। একদম মনীন্দ্র কলেজের পাশে। আপনি নিশ্চয়ই আসবেন। সকলের আমন্ত্রণ রইল। দেখা হবে খেলা হবে। রং খেলা হবে।