চা বাগান শ্রমিকদের নিয়ে বৈঠক

বাপি অধিকারী, শিলিগুড়ি ::: আজ শিলিগুড়িতে আই এন টি টি ইউ সি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কোর কমিটির মিটিং। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক, আই এন টি টি ইউ সি র রাজ্য সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব।
চা শ্রমিকদের যে যে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হলো আজ আলোচনা সভায় টি এডভাইজার ছিলেন তারা বললেন যা হচ্ছে উত্তরবঙ্গের একটি বড় শিল্প যা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই এই উত্তরবঙ্গের চা শিল্পকে কখনোই আমরা মাথা নত করতে দেব না শ্রমিকদের কথা ভাববো। শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা এবং শ্রমিকদের প্রাপ্য টাকা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এবং চা শিল্প কে উত্তরবঙ্গে আরো উন্নত করতে হবে যা এই চা বিদেশেও রপ্তানি করা যায় । তাই আগামী দিনে চা শিল্পের উপরও যথেষ্ট জোর দিতে হবে, চা শিল্পের শ্রমিকদের উপর কোন অত্যাচার কোন ভুল মন্তব্য করা যাবে না তারা গরীব মানুষ তারা দিনরাত এক করে চা গাছ থেকে পাতা তুলে সেই পাতা বিভিন্নভাবে কাটিং করে বাজারে আসে। সেই চা আমরা সকালে প্রায় প্রত্যেকে পান করে থাকি, তাই এই চা বিশ্বের বাজারে এবং দেশের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। উত্তরবঙ্গের চা শিল্প উচ্চ মানের চা বিদেশে রপ্তানি হয় যা আমাদের দেশের পক্ষে অনেকটাই আর্থিক দিক দিয়ে লাভবান করে।

তাই উত্তরবঙ্গের চাষ শিল্পকে কখনোই অবমাননা করা যাবে না বললেন মন্ত্রী মলয় ঘটক। আগামী দিনে চা শিল্প এবং চা মালিকদের শ্রমিকদের উপর কোন ভুল বোঝাবুঝি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান মলয় ঘটক।
আজ শিলিগুড়িতে নবগঠিত টি অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন টি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক সহ অন্যান্য সদস্যরা।