কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিএসআর প্রকল্পের অধীনে শ্রী মায়াপুর কমিউনিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান
বেঙ্গল এডিটর :::: কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড (কেএমবিএল) আজ ঘোষণা করেছে যে তারা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এবং এর আশেপাশের এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সিএসআর প্রকল্পের আওতায়, এই ব্যাংক নদিয়াতে দুটি অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। সম্প্রতি, এই ব্যাংক সানন্দ এবং মুম্বাইয়ে একটি করে অ্যাম্বুলেন্স প্রদান করেছে।
এই সিএস আর প্রকল্প মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে ব্যাংকের অনেক স্বাস্থ্যপরিষেবা প্রয়াসের মধ্যে অন্যতম একটি। অ্যাম্বুলেন্সগুলি এমন সময়ে সরবরাহ করা হয়েছে যখন মানুষ কোভিড -১৯ অতিমারির হাত থেকে বাঁচার জন্য লড়াই করছে। কেএমবিএল-এর সিএসআর-অর্থায়িত অ্যাম্বুলেন্সগুলি একাধিক স্থানীয় স্টেকহোল্ডার এবং হাসপাতালের সঙ্গে কাজ করবে। অ্যাম্বুলেন্সগুলি সময়োপযোগী এবং সহজলভ্য চিকিৎসা সুবিধা প্রদান করবে এবং নদিয়ার নিম্ন আর্থ-সামাজিক পটভূমির স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা বিষয়ক চাহিদা পূরণ করবে।

ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসাসনেস পরিচালিত শ্রী মায়াপুর কমিউনিটি হাসপাতালে সুসজ্জিত ওই অ্যাম্বুলেন্সগুলি দেওয়া হয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক-এর প্রেসিডেন্ট ও বিজনেস হেড – এগ্রি ফাইন্যান্স এবং কী লিডারশিপ টিমের সদস্য বি এস শিবকুমার বলেন, ‘কেন্দ্রীয় ও রাজ্য সরকার, স্থানীয় সরকারি সংস্থা এবং পৌর কর্পোরেশন ও অসংখ্য দাতব্য সংস্থা নিম্ন আর্থিক সঙ্গতিসম্পন্ন গোষ্ঠীর মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতাল পরিষেবা প্রদান করে আসছে। জীবন এবং মৃত্যুর মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, সঠিক সময়ে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার সুযোগ পাওয়া। সেক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সগুলি জীবন বাঁচাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিস্তৃত ভৌগলিক পরিসীমার মধ্যে থাকা উচ্চ ঘনত্বের জনসংখ্যার জন্য অনেক এলাকায় অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর প্রয়াস দেখা যায়। স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সিএসআর উদ্যোগের অধীনে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাই শ্রী মায়াপুর কমিউনিটি হাসপাতালকে দুটি সুসজ্জিত অ্যাম্বুলেন্স প্রদান করেছে যাতে নদিয়ার বৃহত্তর সংক্ষক জনগণ, তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে, সময়মতো স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসার সুযোগ পেতে পারে।`
কোটাক কর্মা কোটাক মাহিন্দ্রা গ্রুপের কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) হিসেবে পরিচিত। কেএমবিএল তাদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সিএসআর প্রকল্পগুলি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সুবিধা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, তারা অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স, মোবাইল হেলথ ইউনিট ইত্যাদি ব্যবস্থা প্রদান করে সরাসরি এবং/অথবা স্বাস্থ্য পরিষেবা ও স্যানিটেশন ক্ষেত্রে কর্মরত অংশীদার সংগঠনের মাধ্যমে করে থাকে।