সঞ্জয় মুখার্জী # বাড়ছে তাপমাত্রা। স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই । সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ । দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ও থাকবে
আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ রাতে ও সকালে শীতের সামান্য আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি। স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি।গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রী। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পরিমাণ 96 শতাংশ। বৃষ্টি হয়নি।
আগামী কয়েকদিনে পারদ হু হু করে নামবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। কুয়াশা উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশকিছু রাজ্যে।
| ReplyForward |