মাতৃ বোধনের আবহাওয়ায় দীপাবলির খুঁটি পুজো

বিপ্লব ভট্টাচার্য্য :: দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের এবারের শ্যামা পূজা ১৮ বছরের শ্যামা পুজো আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হল। খুঁটি পুজো উপলক্ষে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি, ডেপুটি মেয়র অমিতাভ ব্যানার্জী ও আসানসোল পৌরসভার সাস্থ্য দপ্তরের মেয়র ইন কাউন্সিল দীপেন্দু ভগত প্রমুখ উপস্থিত ছিল।

খুঁটি পুজোয় সি-জন এলাকার মহিলাদের উপস্তিতি চোখে পরার মত। গত বছরের কালীপুজোর থিম ছিল “কুমোর পাড়ার গরুর গাড়ী” এবারের কালীপুজোর থিম পৌরাণিক যুগের কালীপুজো কেমন হত তা পুজো মন্ডপে ফুটে উঠবে। মেদিনীপুরের শিল্পী সুকেন্দু মাইতি এবারের পৌরাণিক যুগের কালী পুজোর থিম কালী পুজো মণ্ডপে তুলে ধরবে।

এবারের পুজো বাজেট ৫ লক্ষ টাকা, কালীপুজো কমিটির সম্পাদক রানা ঘোষ, মহাবীর ইউনাইটেড ক্লাবের সম্পাদক গোপাল নাথ আজকের এই শুভু রাধা অষ্টমীর পুন্য তিথির দিনে ক্লাবের আগামী দীপাবলির পুজোর প্যান্ডেলের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।