স্থানীয় আবহাওয়া তথ্যে যাচাই করার পরই শুধু আপনার উত্তরাখণ্ড যাত্রার পরিকল্পনা করুন

নিউজ ডেস্ক , কলকাতা :::::: আগামী চারদিনে উত্তরাখণ্ডে আবহাওয়া পরিবর্তন হবে আশা করা হচ্ছে। আবহাওয়া বিভাগ চারধাম যাত্রার পথ সহ বহু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই পূর্বাভাসের প্রেক্ষিতে, পর্যটন বিভাগ অনুরোধ জানিয়েছে যে একমাত্র রেজিস্টার করার পর এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড (ইউটিডিবি) দ্বারা পরিচালিত টোল-ফ্রি নম্বর থেকে আবহাওয়া ও তথ্য সম্পর্কে পূর্ণ তথ্য গ্রহণের পরই যাত্রার পরিকল্পনা রূপায়ণ করতে। এইসঙ্গে পর্যটকরা আবহাওয়ার সর্বশেষ খবর জানতে পারেন আবহাওয়া দপ্তরের সরকারি ওয়েবসাইট থেকে। এইসঙ্গে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তাদের যাত্রায় গরম পোশাক, বর্ষাতি, ছাতা, ওয়াটারপ্রুফ ট্রেকিং শ্যু, ওয়াকিং স্টিক, টুপি ও গ্লাভস নিয়ে যেতে।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ জুন অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরকাশী, দেরাদুন, নৈনিতাল, বাগেশ্বর ও পিথোরাগড় জেলার কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই রাজ্যের বিভিন্ন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি আশা করা হচ্ছে, কুমায়ুন ডিভিশন ও গারওয়াল ডিভিশনের জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে হালকা ভূমিস্খলন, পাথর পতন, রাস্তা বন্ধ ও নদী ও প্রস্রবণের জলস্তর বৃদ্ধির ক্ষেত্রে ভারী বৃষ্টিপ্রবণ জেলাগুলিতে।
এতদ্বারা পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে উত্তরাখণ্ডে আসার আগে আবহাওয়া ও যাত্রাপথের সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত থাকতে যাতে প্রতিকূল পরিস্থিতি এড়ানো যায়।
টোল-ফ্রি নম্বর হল ০১৩৫ -১৩৬৪ ও ০১৩৫ -২৫৫৯৮৯৮ , ০১৩৫ -২৫৫২৬২৭ , এইসঙ্গে রয়েছে ট্যুরিস্ট কন্ট্রোল রুম টোল-ফ্রি নম্বর ১০৭০ বা ০১৩৫ -২৭৬০৬৬ । আবহাওয়া বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটও (https://mausam.imd.gov.in) রাজ্যের বাস্তব-সময়ের আবহাওয়া তথ্য জানাবে।