ক্রীড়া জগতের পর অভিনয়েও সাফল্যে অমৃত দুজারি


বেঙ্গল এডিটর ::: বয়স ৩৬ বছর, পেশা অভিনয়, নাম অমৃত দুজারি ইতি মধ্যেই তার অভিনয় কেরিয়ারে রয়েছে – কিশোর কুমার জুনিয়র (ছোট ভূমিকা), থাই কারি, লৌকিক না অলৌকিক (পর্ব ৯ ), সঞ্জয় বর্ধন পরিচালিত লিড হিসাবে স্ক্রু ড্রাইভার ওয়েব সিরিজ হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে ( এমএক্স প্লেয়ারে হিন্দি এবং বাংলা ইচ্ছে ডানা ) ও রাজা চন্দ পরিচালিত আম্রপালি নেগেটিভ লিড চরিত্র হিসেবে মুক্তি পাচ্ছে আগামী ৫ ই ফেব্রুয়ারিতে।
অন্যদিকে অভিনয় ছাড়াও অমৃত দুজারি ক্রীড়া জগতেও নিজের অস্তিত্বের ছাপ রেখেছেন। তিনি ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বাংলায় দ্বিতীয় ডিভিশন এবং প্রথম ডিভিশনে খেলেছেন। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত সিকিম আন্ডার ১৯ এবং আন্ডার ২২ খেলেছেন।২০০৫ সালে ত্রিপুরা আন্ডার ১৯ খেলেছেন। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফি এবং আন্ডার ২২ -এর হয়ে খেলেছেন।এ ছাড়াও অমৃত দুজারি ২০০৯ সালে আসামের হয়েও ক্রিকেট খেলেছেন।