ও বি সি অন্তর্ভূক্তির দাবিতে রাজ্য গন্ধবণিক সমাজ সমন্বয় সমিতির সম্মেলন।
নিউজ ডেস্ক :: রাজ্যের প্রায় সাত লক্ষ গন্ধবণিক পরিবারকে ও বি সি তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে গতকাল রবিবার বেলা ১১ টায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ হোটেলে রাজ্য গন্ধবণিক সমাজ সমন্বয় সমিতির উদ্যোগে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী সুখেন বিদ, রাজ্য গন্ধবণিক সমাজ সমন্বয় সমিতির সভাপতি শ্রী শিবরাম হালদার, সম্পাদক শ্রী বাপ্পা কুমার দাস সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। সম্মেলনে গন্ধবণিক সম্প্রাদায়কে ও বি সি তালিকাভূক্ত করার জোরালো দাবি জানানো হয়। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী সুখেন বিদ এই দাবিকে সমর্থন জানিয়ে যথাযথ সহযোগিতা করার আশ্বাস দেন। সমিতির সভাপতি শ্রী শিবরাম হালদার বলেন দেশের অন্যান্য রাজ্যে গন্ধবণিক সম্প্রাদায়কে ও বি সি তালিকাভূক্ত করা হলেও এই রাজ্যে গন্ধবণিক সম্প্রাদায়কে ও বি সি তালিকাভূক্ত করা হয় নি। যার ফলে গন্ধবণিক সম্প্রাদায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের প্রায় তিন লক্ষেরও বেশি গন্ধবণিক পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। সরকারি সুযোগ সুবিধা না পাওয়ায় এই সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না। সমিতির সম্পাদক শ্রী বাপ্পা কুমার দাস গত ৯ আগষ্ট সংসদের উভয় কক্ষে ও বি সি তালিকাভূক্ত করণের ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন গন্ধবণিক সম্প্রাদায়কে ও বি সি তালিকাভূক্ত করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আর্জি জানানোর হবে। আশা করি মাননীয়া মুখ্যমন্ত্রী এই সম্প্রদায়কে ও বি সি তালিকাভূক্ত করার ব্যবস্থা করবেন। বিভিন্ন জেলার প্রতিনিধিরা এই দাবিকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন । তারা বলেন গন্ধবণিক সম্প্রাদায়কে ও বি সি তালিকাভূক্ত করা হলে অনেক পরিবার ও ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। এই সম্মেলনে রাজ্যের সমস্ত গন্ধবণিক পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।