দা লাস্ট রিসোর্ট

বেঙ্গল এডিটর , (রাজীব মুখার্জী) :: সম্প্রতি দক্ষিণ কলকাতায় এক সাংবাদিক পরিচয় পর্বে দুটি ওয়েব ফিল্ম এর প্রোডিউসার, ডিরেক্টর ও কিছু অভিনেতা – অভিনেত্রীকে নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের অয়োজন করা হয়। টিউলাইট প্রোডাকশন এর কর্ণধার শ্রী নবনিত ভটিকা (মুম্বাই) সহ এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর তরুণ ঘোষ, বিশাল, চৈতালি দাস ও দীপ মাইতি, আরো অনেকে।

ভৌতিক গল্প ” দা লস্ট রিসোর্ট” ও নারীদের নিয়ে যে অত্যাচার হয় তার প্রতিবাদ এর গল্প নিয়ে “স্তব্ধ” এই দুইটি গল্প পরিচালনার দায়িত্বে আছেন অভিজ্ঞ পরিচালক তরুণ ঘোষ ও দুটিতেই সিনেমার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নবনিত ভটিকা নিজে। প্রোডিউসার নবনিত ভটিকা ২০১২ সালে প্রথম বাংলা সিনেমা দিয়ে তার হাতেখড়ি . তারপর তিনি মুম্বাই গিয়ে অনেক গুলো সিনেমা তৈরি করেন। বিশ্ব সুন্দরী জিনা তামানের সাথে রয়েছে কাজের অভিজ্ঞতা এছাড়া তিনি বর্তমানে কেজিএফ ২ এর প্রযোজনা করেছেন। এই দুটি সিনেমা আমাজন প্রাইম এ দেখতে পাওয়া যাবে। কারণ বর্তমান পরিস্থিতি তে সব থেকে ভালো দেখানোর জায়গা হলো ও টি টি প্লাটফর্ম। তাই এই করোনা পরিস্থিতি তে দুটি সিনেমা ওই খানে রিলিজ হবে .